লগইন
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আলমডাঙ্গার আনারুল
বড় করে দেখুন
বার্তা সম্পাদক আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৩:১৯ দুপুর ৫৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

ধানক্ষেত থেকে বিচারকের আসনে আলমডাঙ্গার আনারুল

কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে মাত্র চার বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন। এরপর অভাবের তাগিদে ভাইয়ের সংসারে থেকে পান ও ধানক্ষেতে কৃষিকাজ করে জীবন যুদ্ধ শুরু করতে হয়েছিল তাঁকে। তবে জীবনসংগ্রামের সেই কঠিন পথ অতিক্রম করে অবশেষে নিজের অদম্য ইচ্ছা, মেধা ও কঠোর অধ্যবসায়ের জোরে বিচারকের আসনে সমাসীন হতে যাচ্ছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চরশ্রীরামপুর গ্রামের কৃতি সন্তান মো. আনারুল ইসলাম। ​সম্প্রতি প্রকাশিত ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফলাফলে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে তিনি সহকারী জজ (সিভিল জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চরশ্রীরামপুর গ্রামের মৃত হারেজ মোল্লা এবং মাতা মোছা: জাহেদা খাতুনেরর ছয় সন্তারে মধ্যে কনিষ্ঠ পুত্র আনারুল। ​পারিবারিক সূত্রে জানা যায়, শৈশবেই পিতৃশোকের পর চরম প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হতে হয় আনারুলকে। তবে মাঠের কাদা-পানিতে কাজ করলেও পড়াশোনার প্রতি তাঁর তীব্র অনুরাগ কখনো কমেনি। শত বাধা সত্ত্বেও তিনি জগন্নাথপুর-শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি সম্পন্ন করার পর আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অত্যন্ত সফলতার সঙ্গে এলএলবি ডিগ্রি অর্জন করে বিজেএস পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নেন। ​নিজের এই অসামান্য অর্জনের বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আনারুল মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানান। তিনি উল্লেখ করেন, তাঁর শিক্ষাজীবনের দীর্ঘ ও কঠিন পথচলায় সর্বদা পাশে থেকে সার্বিক সহায়তা করেছেন তাঁর সহোদর আমজাদ হোসেন। ​পাশাপাশি শৈশব থেকে সঠিক পথনির্দেশনা দেওয়ার জন্য শিক্ষানুরাগী প্রভাষক খাইরুল ইসলামের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। আনারুল বলেন, "প্রাথমিক পর্যায় থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত আমার মানসিক ও একাডেমিক অনুপ্রেরণার মূল উৎস ছিলেন খাইরুল ইসলাম স্যার। তাঁর ব্যক্তিগত সমৃদ্ধ লাইব্রেরির বই পড়ার অভ্যাসই আমাকে বিজেএসসহ উচ্চতর পরীক্ষার পথ সহজ করে দিয়েছে।" ​এছাড়া বিচার বিভাগীয় পরীক্ষার প্রস্তুতিতে পাশে থাকা হলের রুমমেট, বন্ধু এবং সকল সম্মানিত শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আনারুল। ​ধানক্ষেতের হাড়ভাঙা খাটুনি থেকে শুরু করে বিচার বিভাগের এই মর্যাদাপূর্ণ আসনে আনারুলের স্থান পাওয়ার খবরে তাঁর পরিবার, শিক্ষক ও পুরো এলাকাবাসীর মধ্যে এখন আনন্দের বন্যা বইছে। স্থানীয়দের মতে, আনারুলের এই অভাবনীয় সাফল্য দেশের হাজারো সুবিধাবঞ্চিত ও স্বপ্নদেখা তরুণের জন্য এক বিশাল অনুপ্রেরণা। ​ভবিষ্যৎ কর্মজীবনে আনারুল ইসলাম যেন সততা, নিষ্ঠা ও ন্যায়ের সাথে দায়িত্ব পালন করে দেশ ও জনগণের সেবা করতে পারেন, সেজন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৬ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৬ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৪ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।