ঢাকাস্থ ‘হাটবোয়ালিয়া আঞ্চলিক কমিউনিটি ফোরাম’র বার্ষিক বনভোজন ও ‘মিলনমেলা-২০২৬
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঢাকাস্থ ‘হাটবোয়ালিয়া আঞ্চলিক কমিউনিটি ফোরাম’র বার্ষিক বনভোজন ও ‘মিলনমেলা-২০২৬
অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঢাকার অদূরে ‘অঙ্কন’স রিসোর্টে’ অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাটবোয়ালিয়া আঞ্চলিক কমিউনিটি ফোরাম (ঢাকা)’-এর বার্ষিক বনভোজন ও ‘মিলনমেলা-২০২৬’।
প্রতি বছরের ধারাবাহিকতায় গত ১৭ এপ্রিল শুক্রবার দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মিলনমেলা সম্পন্ন হয়। এবারের মিলনমেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় সংগীতশিল্পী ও ক্লোজআপ ওয়ান তারকা 'লালন কন্যা' বিউটির উপস্থিতি। সংগঠনের এই সদস্যের প্রাণবন্ত উপস্থিতি ও পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। সকাল ৯টায় শুরু হওয়া এই মিলনমেলায় ছিল খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মধ্যাহ্নভোজসহ নানা বৈচিত্র্যময় আয়োজন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হেলাল এবং সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন উপদেষ্টা পরিষদের সমন্বয়ক মনজুরুল হুদা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শরিফুল হুদা, তোফাজ্জল হোসেন স্বপন, আব্দুস সোবহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিভিন্ন স্তরের দায়িত্ব পালনে সক্রিয় ছিলেন কমিউনিটির এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ।
উপদেষ্টা পরিষদের সমন্বয়ক ও সুইট এগ্রোভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মনজুরুল হুদা তার বক্তব্যে বলেন, ২০২১ সালে ঢাকাস্থ হাটবোয়ালিয়া অঞ্চলের মানুষদের নিয়ে গড়ে ওঠা এই সংগঠনটি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আগামীতে এই ফোরামটিকে আরও সমৃদ্ধ করার আশাবাদ ব্যক্ত করেন। দিনশেষে আকর্ষণীয় পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি নাজমুল হুদা নুর।
ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার অঙ্গীকার নিয়ে সন্ধ্যার আগে এক আনন্দময় স্মৃতি সাথে করে মিলনমেলার সমাপ্তি ঘটে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৪৪ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
২ ঘন্টা আগে