সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঢাকার বসুন্ধরা থেকে দর্শনার সাবেক মেয়র আতিয়ার রহমান হাবু গ্রেপ্তার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পেছনের নিজ বাসা থেকে দর্শনা পৌরসভার সাবেক মেয়র আতিয়ার রহমান হাবুকে (৬০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার এই সাবেক প্রধান, যিনি একসময় পৌর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন এবং বর্তমানে দলীয় কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত, তার বিরুদ্ধে কোন অভিযোগে এই গ্রেপ্তার, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আটক আতিয়ার রহমান হাবু দর্শনা পৌরসভার ইসলাম বাজারপাড়ার মৃত শামসুল ইসলামের ছেলে। তাঁর ছোট বোনের স্বামী টিপু জানান, গভীর রাতে ডিবি পুলিশের একটি দল হাবুকে তার বাসা থেকে নিয়ে যায়। তবে আটকের কারণ বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
এ বিষয়ে জানতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানান। গ্রেপ্তারকৃত আতিয়ার রহমান হাবুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১০ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
১ ঘন্টা আগে