লগইন
দেড় বছর পর হামলাকারীর দোষ স্বীকার, আদালতে মার্সি পিটিশন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ আগস্ট, ২০২৬ | ০১:২০ দুপুর ৩৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বিনোদন

সাইফ আলি খানকে ছুরিকাঘাত | দেড় বছর পর হামলাকারীর দোষ স্বীকার, আদালতে মার্সি পিটিশন

বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম অবশেষে দোষ স্বীকার করেছেন। ২০২৫ সালের ১৬ জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতার নিজ বাড়িতে হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া এই বাংলাদেশি নাগরিক প্রায় দেড় বছর পর আদালতে একটি মার্সি পিটিশন (ক্ষমা প্রার্থনা) দাখিল করেছেন। শুক্রবার তিনি বিচারকের সামনে নিজের দোষ স্বীকার করার ইচ্ছা প্রকাশ করেন।

আদালত এই বিষয়ে সরকারি কৌশুলীর কাছে জবাব চেয়েছেন এবং আগামী ১১ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন। বর্তমানে অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, হামলার শিকার হওয়ার পর সাইফ আলি খানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার কোমর থেকে ছুরির একটি ভাঙা অংশ অপসারণ করা হয় এবং পাঁচ দিন হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

অতিরিক্ত দায়রা জজ জিপি দেশমুখ মোহাম্মদ শরিফুল ইসলামের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) প্রাসঙ্গিক ধারায় অভিযোগ গঠন করেছেন। তার বিরুদ্ধে মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি, গুরুতর আঘাত করা এবং বাড়িতে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। এছাড়া, বিদেশি আইন এবং পাসপোর্ট (ভারতে প্রবেশ) বিধিমালার প্রাসঙ্গিক ধারাতেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

২২ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২৩ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

২৩ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩৩ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।