লগইন
দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬ | ১১:০১ দুপুর ২৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ

দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য

দেশে আইনশৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে দায়িত্ব পালন করতে গিয়ে ধারাবাহিকভাবে আক্রমণের শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান, নৈমিত্তিক টহল ও সহিংসতা প্রতিরোধের সময় দেশের নানা স্থানে সংঘবদ্ধ হামলা ও আসামি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। এসব হামলায় জীবনহানি ও গুরুতর আহতের ঘটনা ঘটার পাশাপাশি বাহিনীর আইন প্রয়োগের সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সাম্প্রতিক পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম ১০ মাসে কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যদের ওপর অন্তত ১৭৬টি হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় চারজন পুলিশ সদস্য নিহত হন এবং আহত হন আরও ৩৭০ জন। সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই চিত্র তুলে ধরা হয়।

অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে সারা দেশে পুলিশের ওপর হামলার অভিযোগে ৪৪০টি মামলা রজু হয়েছে। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এপ্রিলে সর্বোচ্চ ৬৬টি এবং মার্চে ৬৩টি মামলা নথিভুক্ত হয়েছিল। সেপ্টেম্বর মাসে এ সংখ্যা ছিল ৪০টি।

মাঠপর্যায়ে কর্মরত সদস্যদের নিরাপত্তাহীনতার বিষয়টি সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় স্পষ্টভাবে উঠে এসেছে। গত ২৪ অক্টোবর গোপালগঞ্জে পুলিশি টহল টিমের ওপর হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এর আগে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে ফাঁড়িতে হামলা চালিয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালানো হয়। এছাড়া খুলনায় গভীর রাতে এক পুলিশ পরিদর্শকের ওপর ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের হামলায় তিনি গুরুতর আহত হন, যার পর রাতে একা চলাচল না করার জন্য পুলিশ সদস্যদের প্রতি সতর্কতা জারি করা হয়। সাভারেও আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর ইট-পাটকেল ও লাঠি নিয়ে হামলার ঘটনা ঘটেছে।

অপরাধ বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এমন আক্রমণ বিচারপ্রক্রিয়া ও জননিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। অপরাধ দমনে বাহিনীর মনোবল অক্ষুণ্ণ রাখা এবং পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য নিরাপদ কর্মপরিবেশ ও প্রয়োজনীয় প্রশাসনিক আইনি সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪৩ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪৪ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪৫ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫৪ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।