সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক তুহিন গ্রেফতার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে তুহিন আলী (২৪) নামে এক যুবক গ্রেফতার হয়েছেন। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত তুহিন আলী দামুড়হুদা উপজেলার জুড়ানপুর পূর্বপাড়ার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই মাহাবুল হকের নেতৃত্বে একদল পুলিশ সদস্য এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাকে প্রয়োজনীয় পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযুক্ত এক আসামিকে গ্রেফতারের পর চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
২০ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৩১ মিনিট আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা
৬ ঘন্টা আগে