সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দামুড়হুদায় পুলিশের অভিযানে ১০ আসামি গ্রেপ্তার, ৩০০ পিস ইয়াবা উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন চিহ্নিত মাদক কারবারি এবং বাকি নয়জন পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন ভগীরথপুর গ্রামের লক্ষ্মীপুরগামী সড়কে নির্মাণাধীন একটি সেতুর ওপর অভিযান চালানো হয়। এসময় হেলাল (৪০) নামের এক ব্যক্তিকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। হেলাল চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের মৃত আবু উদ্দিনের ছেলে।
একইভাবে, থানার বিভিন্ন এলাকায় পরিচালিত অন্য পৃথক অভিযানে আটজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন জয়রামপুর গ্রামের আপিল হকের ছেলে ইকরামুল, মৃত আনোয়ার মণ্ডলের ছেলে নুরুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে আলামিন ও রাশিদুল, মৃত মন্টুর ছেলে মামুন ও মাফুজ, মিরাজুল ইসলামের ছেলে ইব্রাহিম এবং বাঘাডাঙ্গা গ্রামের বাবলু মণ্ডলের ছেলে রিটু মণ্ডল।
এছাড়াও, রুদ্রনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে ঝন্টু মিয়া (৪২) নামের এক নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
২২ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
২ ঘন্টা আগে