সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষায় আরও ১০ জন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নিয়ন্ত্রণাধীন একটি প্রকল্পে মাটি কাটার কাজের জন্য স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ১০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি একই প্রক্রিয়ায় আরও ১০ জন নারীকে অপেক্ষমাণ তালিকায় স্থান দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মী নির্বাচনের এ পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে প্রকাশ্য লটারির আয়োজন করা হয়।
হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে উক্ত লটারি কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ খালিদ হোসেন, উপসহকারী প্রকৌশলী আক্তার হোসেন, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক নাফিস আক্তার সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এছাড়াও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামানসহ স্থানীয় ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নির্বাচিত নারী কর্মীরা গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজে সরাসরি যুক্ত হয়ে নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করার সুযোগ পাবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৪ ঘন্টা আগে