চুয়াডাঙ্গায় পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক দিনমজুর মৃত্যু
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গায় পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক দিনমজুর মৃত্যু
চুয়াডাঙ্গা সাদরে পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা ঘোড়ামারা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জাহাঙ্গীর হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা স্কুলপাড়ার টেংরা মন্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা মাখালডাঙ্গা গ্রাম থেকে ১২ থেকে ১৫ জন লোক পাওয়ার টিলার যোগে আলমডাঙ্গা এনায়েতপুর গ্রামে যায় ঢালাইয়ের কাজে। কাজ সেরে ফেরার পথে ঘোড়ামারা ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গাগামি যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোর্শেদা জাহান জানান, জরুরি বিভাগে একজনকে গুরুতর আহত অবস্থায় আনলে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। আহত কয়জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৪৫ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৫৭ মিনিট আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা
৬ ঘন্টা আগে