চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভায় অফিসারসহ ২৭ পুলিশ সদস্য পুরস্কৃত : এগিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভায় অফিসারসহ ২৭ পুলিশ সদস্য পুরস্কৃত : এগিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ
চুয়াডাঙ্গা জেলা পুলিশের নভেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অবদান, পেশাদারিত্ব ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২৭ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেছেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামসহ অধিকাংশ সদস্যই আলমডাঙ্গা থানা পুলিশের।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
সভায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন সমস্যা, চাহিদা এবং কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার। পাশাপাশি পূর্ববর্তী কল্যাণ সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সদস্যদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজসহ প্রয়োজনীয় দাপ্তরিক সামগ্রী প্রদান করা হয়।
চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার, মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধার এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ২৭ জন পুলিশ সদস্যের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
এদিকে, জেলা পুলিশের কনস্টেবল লিয়াকত আলীর অবসরজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা স্মৃতিস্মারক প্রদান করেন পুলিশ সুপার।
সভায় বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ যোগ্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা, মনোবল ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্পসহ জেলা পুলিশের সব ইউনিটের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে পুলিশি দায়িত্ব পালনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব পরিহার করে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, জেলার সব থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই পুলিশ লাইন্স, বিভিন্ন পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৩ ঘন্টা আগে