লগইন
অভিযোগ অস্বীকার চিকিৎসকের
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৯ জুলাই, ২০২৬ | ০৩:৪৫ রাত ৫৯৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা আই কেয়ার চক্ষু হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ | অভিযোগ অস্বীকার চিকিৎসকের

চুয়াডাঙ্গা আই কেয়ার চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. এম. বি. আজমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কুয়াতলা মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ইজিবাইকচালক রশিদুল ইসলাম। তার দাবি, চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা নেওয়ার পর জটিলতা দেখা দেয় এবং শেষ পর্যন্ত বাম চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারান। তবে অভিযোগ অস্বীকার করে চিকিৎসক বলেছেন, রোগী তার কাছে আসার আগেও এবং পরে অন্য চিকিৎসকের কাছেও চিকিৎসা নিয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসার স্বার্থে তাকে ঢাকার বিশেষায়িত হাসপাতালে রেফার করা হয়েছিল।

ভুক্তভোগী রশিদুল ইসলাম জানান, গত ২৯ এপ্রিল বাম চোখে ভাইরাসজনিত সমস্যার কারণে তিনি চুয়াডাঙ্গা আই কেয়ার চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে ডা. এম. বি. আজম তার চোখ পরীক্ষা করে ওষুধ লিখে দেন। কয়েক দিন ওষুধ ব্যবহারের পর চোখে তীব্র জ্বালাপোড়া ও ব্যথা শুরু হলে তিনি পুনরায় চিকিৎসকের কাছে যান।

রশিদুলের অভিযোগ, ওই সময় চিকিৎসক চেম্বার থেকে একটি আই ড্রপ তার চোখে প্রয়োগ করেন। এরপর থেকেই চোখের ব্যথা আরও বেড়ে যায়। একই রাতে তার বাম চোখের মণি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরদিন আবার চিকিৎসকের কাছে গেলে তাকে ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

তিনি দাবি করেন, বর্তমানে তার বাম চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। চিকিৎসকদের ভাষ্যমতে, ক্ষতিগ্রস্ত চোখটি অপসারণ না করলে অপর চোখও ঝুঁকির মুখে পড়তে পারে।

রশিদুল ইসলাম বলেন, "সুস্থ হওয়ার আশায় চিকিৎসা নিতে গিয়েছিলাম। কিন্তু এখন একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। চিকিৎসার জন্য আমার শেষ সম্বল ইজিবাইক ও একটি গরু বিক্রি করেছি। আত্মীয়-স্বজনের কাছ থেকেও কয়েক লাখ টাকা ধার করেছি। এত কিছু করেও চোখটি বাঁচাতে পারিনি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।"

তিনি অভিযোগ করেন, চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই তার জীবনে অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা আই কেয়ার চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. এম. বি. আজম বলেন, "রোগী আমার কাছে আসার আগে অন্য একজন চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছিলেন। আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরও তিনি আরও একজন চিকিৎসকের শরণাপন্ন হন। শেষবার যখন তিনি আমার কাছে আসেন, তখন তার চোখের অবস্থা অনেক খারাপ ছিল। সে অবস্থায় এখানে প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসা দেওয়া সম্ভব নয় বলে তাকে ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে রেফার করা হয়। এছাড়া আমি যে দুটি আই ড্রপ দিয়েছিলাম, সেগুলো স্বীকৃত ও ভালো মানের ওষুধ। ওই ড্রপ ব্যবহারে চোখের এমন ক্ষতি হওয়ার কথা নয়।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১৪ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।