লগইন
চরম দুর্ভোগে বাসিন্দারা, দুর্ঘটনার আশঙ্কা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ অক্টোবর, ২০২৬ | ০৮:০০ সকাল ১৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মেহেরপুরের মল্লিক পাড়ায় থমকে আছে ড্রেন নির্মাণ | চরম দুর্ভোগে বাসিন্দারা, দুর্ঘটনার আশঙ্কা

মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মল্লিক পাড়ায় ড্রেন নির্মাণ কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ড্রেন ও রাস্তা খুঁড়ে ফেলে রাখায় ওই এলাকার অন্তত ৩০ থেকে ৪০টি পরিবার বিপাকে পড়েছে। যাতায়াতের রাস্তায় সৃষ্টি হয়েছে মারাত্মক ঝুঁকি, সেই সঙ্গে বাড়ছে মশার উপদ্রব।

ভুক্তভোগীদের অভিযোগ, কয়েক মাস আগে ড্রেন নির্মাণের কাজ শুরু হলেও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে পৌরসভা কর্তৃপক্ষ কাজটি বন্ধ করে দেয়। এরপর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ড্রেনটি আর সম্পন্ন করা হয়নি। ফলে রাস্তার একপাশে বিশাল গর্ত ও খোলা ড্রেন বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মল্লিক পাড়ার সরু গলির একপাশে ড্রেনের কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় বাসিন্দারা নিজ দায়িত্বে বাড়ি থেকে বের হওয়ার জন্য ড্রেনের ওপর কাঠের তক্তা দিয়ে সাঁকো তৈরি করে নিয়েছেন। চলাচলের রাস্তা অত্যন্ত সরু হয়ে যাওয়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধদের চলাচল ব্যাহত হচ্ছে চরমভাবে। রাতে অন্ধকারে এ গর্তে পড়ে যাওয়ার আশঙ্কা আরও তীব্র হয়।

স্থানীয় বাসিন্দা মো. সামসুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, "গত দুই মাস ধরে ড্রেনের জন্য রাস্তা খুঁড়ে ফেলে রাখা হয়েছে। চারদিকে পানি জমে মশার লার্ভা তৈরি হচ্ছে। ঘরের মধ্যে মশার উৎপাতে থাকা দায়। পৌরসভার ইঞ্জিনিয়ারকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি। যাতায়াত করতে গিয়ে আমি নিজেই মোটরসাইকেল নিয়ে গর্তে পড়ে যাচ্ছিলাম।"

আরেক বাসিন্দা হৃদয় হাসান বলেন, "রাস্তা খুঁড়ে রাখার পর তা মাটি দিয়ে ভরাট করা হয়নি। উল্টো নতুন ড্রেনটি এখনই ভেঙে পড়তে শুরু করেছে। এমন যন্ত্রণাদায়ক ড্রেন না হওয়াই আমাদের জন্য ভালো ছিল।" এছাড়া স্থানীয় বাসিন্দা গৌশল আজম ও সিদ্দিকুর রহমান জানান, দ্রুত এই বিপজ্জনক গর্ত ও ড্রেনের কাজ শেষ না করলে যেকোনো সময় শিশুরা বড় কোনো দুর্ঘটনার শিকার হতে পারে।

এ বিষয়ে মেহেরপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মাসুদ রানা বলেন, "স্থানীয় বাসিন্দাদের এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ঠিকাদার পুনরায় কাজ শুরু করার আগ পর্যন্ত সাময়িকভাবে ড্রেনের চারপাশ মাটি দিয়ে ভরাট করে যাতায়াত নিরাপদ করার ব্যবস্থা করছি আমরা।"

অন্যদিকে, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মো. জুম্মান জানান, "অর্থনৈতিক সংকটের কারণে ড্রেনটির কাজ সাময়িকভাবে বন্ধ ছিল। কাজ চলমান থাকায় পাশে মাটি ফেলা হয়নি। তবে আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে আমরা পুনরায় কাজ শুরু করতে পারব বলে আশা করছি।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।