লগইন
চলতি বছরের প্রথম ৯ মাসে ইসলামী ব্যাংকের ৩,৩০৩ কোটি টাকা নিট লোকসান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ অক্টোবর, ২০২৬ | ০৫:০১ বিকাল ১৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অর্থনীতি

চলতি বছরের প্রথম ৯ মাসে ইসলামী ব্যাংকের ৩,৩০৩ কোটি টাকা নিট লোকসান

চলতি পঞ্জিকা বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক বাংলাদেশ ৩ হাজার ৩০৩ কোটি টাকার বড় অঙ্কের কর-পরবর্তী নিট লোকসান গুনেছে। অথচ আগের বছরের একই সময়ে ব্যাংকটি প্রায় ৭৯ কোটি টাকা মুনাফা লাভ করেছিল।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪১৪তম সভায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়। এতে দেখা যায়, কেবল জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকেই ইসলামী ব্যাংক ১ হাজার ৯৭৬ কোটি টাকা লোকসান করেছে।

বিশাল অংকের এই লোকসানের ফলে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে একক হিসাবে প্রতি শেয়ারে লোকসান হয়েছে ২০ টাকা ৫১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৪৯ পয়সা মুনাফা। সমন্বিত হিসাবে প্রতি শেয়ারে লোকসান দাঁড়িয়েছে ২০ টাকা ৪১ পয়সা, যেখানে পূর্ববর্তী বছরে আয় ছিল ৬২ পয়সা।

অন্যদিকে, শুধু জুলাই-সেপ্টেম্বর সময়ে একক হিসাবে শেয়ারপ্রতি ১২ টাকা ২৭ পয়সা এবং সমন্বিত হিসাবে ১২ টাকা ২৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের এই সময়ে যথাক্রমে ১৫ পয়সা ও ২০ পয়সা শেয়ারপ্রতি আয় হয়েছিল।

অব্যাহত লোকসানের মুখে ইসলামী ব্যাংকের সম্পদ মূল্য প্রায় অর্ধেক কমে গেছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির একক নিট সম্পদমূল্য (এনএভি) কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮৪ কোটি টাকায়, যা পূর্ববর্তী বছরের একই সময়ে ছিল ৬ হাজার ৯৬৩ কোটি টাকা। সমন্বিত নিট সম্পদমূল্যও ৭ হাজার ১৬১ কোটি ৬ লাখ টাকা থেকে হ্রাস পেয়ে ৩ হাজার ৮০৬ কোটি ৫ লাখ টাকায় নেমে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম ৯ মাসে ব্যাংকটির একক শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ঋণাত্মক ৩৬ টাকা ৫৪ পয়সা এবং সমন্বিত হিসাবে ঋণাত্মক ৩৬ টাকা ১২ পয়সা।

ব্যাংক কর্তৃপক্ষের নথিতে জানানো হয়, বিনিয়োগ থেকে আয় কমে যাওয়া, উচ্চ খেলাপি ঋণ এবং ব্যাংক-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের কারণেই মূলত এমন লোকসানের সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমানতের ওপর মুনাফার খরচ বৃদ্ধি পাওয়াও এর অন্যতম কারণ।

উল্লেখ্য, ২০১৭ সালে চট্টগ্রামের এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর নামে-বেনামে প্রায় এক লাখ কোটি টাকা উত্তোলন করে, যা পরবর্তীতে খেলাপি ঋণে পরিণত হয়। ২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থানের পর ব্যাংকটি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হয় এবং বর্তমানে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে পরিচালনা পর্ষদ পরিচালিত হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।