লগইন
চেক ডিজঅনার মামলায় চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার চারজন‌কে কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৯ আগস্ট, ২০২৬ | ০১:৫৭ রাত ৯৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আদালত | চেক ডিজঅনার মামলায় চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার চারজন‌কে কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত

চুয়াডাঙ্গায় চেক ডিজঅনার সংক্রান্ত পৃথক ৪টি মামলায় চার আসামির প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী-এর আদালত এসব রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সকল আসামিই পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার শ্রী রবীন্দ্রনাথ দাসের ছেলে শ্রী রমেন কুমার দাস (৪৭)-এর বিরুদ্ধে ‘আরস বাংলাদেশ’ চুয়াডাঙ্গা শাখা থেকে ঋণ নিয়ে এক লাখ ৫ হাজার ৫০০ টাকা বকেয়া পরিশোধের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি., চুয়াডাঙ্গা শাখার একটি চেক (নং-৫৫২৬১১১, তারিখ: ১৪/০২/২০২১) প্রদান করেন। পর্যাপ্ত তহবিল না থাকায় ১৫/০২/২০২১ তারিখে চেকটি ডিজঅনার হয়।

লিগ্যাল নোটিশ সত্ত্বেও টাকা পরিশোধ না করায় সি.আর-২৬৮/২১ (চুয়াডাঙ্গা) মামলা দায়ের করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৬ আগস্ট ২০২৬ তারিখে তাকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। দামুড়হুদা উপজেলার মোহাম্মাদপুর শ্যামপুরের মো. মজিবর রহমানের ছেলে মো. হারুনার রশীদ (৩০)-এর বিরুদ্ধে ‘আরস বাংলাদেশ’ জীবননগর শাখা থেকে ঋণ নিয়ে এক লাখ ১০ হাজার টাকা পরিশোধের উদ্দেশ্যে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লি., জীবননগর শাখার একটি চেক (নং-৪২৩২৭৪৩, তারিখ: ১৮/০৯/২০২৩) প্রদান করেন। ২১/০৯/২০২৩ তারিখে ‘অপর্যাপ্ত তহবিল’ কারণে চেকটি ডিজঅনার হলে সি.আর-৫৭৭/২৩ (জীবননগর) মামলা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ৪ আগস্ট ২০২৬ তারিখে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ডের নির্দেশ দেন।

আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুরের মো. আক্কাচ আলীর মেয়ে মোছা. তাছলিমা খাতুন (৪৫)-এর বিরুদ্ধে ‘আরস বাংলাদেশ’ থেকে নেয়া ঋণের বকেয়া ৬৬ হাজার ৬০০ টাকা পরিশোধের জন্য স্ট্যান্ডার্ড ব্যাংক লি., চুয়াডাঙ্গা শাখার একটি (চেক নং-০২৮৩৭৬১, তারিখ: ২৯/০১/২০২৪) প্রদান করেন। ৩০/০১/২০২৪ তারিখে চেকটি ডিজঅনার হয় এবং পরবর্তীতে লিগ্যাল নোটিশ প্রদান সত্ত্বেও টাকা পরিশোধ না করায় সি.আর-২৩৮/২৪ (আলমডাঙ্গা) মামলা হয়।

৬ আগস্ট ২০২৬ তারিখে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের কারাদণ্ড ও ৬৬ হাজার ৬০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

আলমডাঙ্গা উপজেলার দক্ষিণ গোবিন্দপুরের মো. সোহেল রানার স্ত্রী মোছা. ফাতেমা খাতুন (৩১)-এর বিরুদ্ধে ‘সি,ও এনজিও’ মুন্সিগঞ্জ শাখা থেকে নেয়া ঋণের বকেয়া ৪২ হাজার ৪৩৯ টাকা পরিশোধের জন্য স্ট্যান্ডার্ড ব্যাংক লি.-এর একটি চেক (নং-৩০১৪৫৩৯, তারিখ: ২৬/১২/২০২৪) প্রদান করেন। ০৮/০১/২০২৫ তারিখে চেকটি ডিজঅনার হয় এবং সি.আর-৩১৫/২৫ (চুয়াডাঙ্গা) মামলা দায়ের করা হয়।

৬ আগস্ট ২০২৬ তারিখে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৪২ হাজার ৪৩৯ টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২৬ সেকেন্ড আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩২ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

৩ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।