সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ
পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন প্রক্রিয়ায় জামায়াত-শিবির নেতাকর্মীদের বাধা প্রদান এবং অসম্মানজনক আচরণের অভিযোগ তুলে মেহেরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের ব্যানারে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা ইউনিট কমান্ডের কমান্ডার শামসুল আলম সোনা, সদস্য সচিব আব্দুর রশিদ, জেলা ডেপুটি কমান্ডার মো. সিরাজুল ইসলাম, পৌর কমান্ডার জামিল উদ্দিন এবং সদর থানা commander সিরাজুল ইসলাম।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আহসান আলী খান, গাংনী উপজেলা commander ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, পিরোজপুর ইউনিয়ন commander মো. ইদ্রিস আলী, থানা কমিটির সদস্য চাঁদ আলী, বীর মুক্তিযোদ্ধা রায়হানুল কবির ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড মুজিবনগর শাখার সভাপতি মো. মোখলেছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতায় জীবন বাজি রেখে যুদ্ধ করা একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও অবমাননাকর। স্বাধীনতার সূর্যসন্তানদের যথাযথ সম্মান প্রদর্শন করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। বক্তারা এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
১১ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৩ ঘন্টা আগে