সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুমারখালীতে পুলিশের অভিযান | আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ৭
কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে কুমারখালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফাতারের লক্ষ্যে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থক রয়েছেন।
কুমারখালী থানার পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা ও অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি নিয়ে অভিভাবকদের উদ্বেগ, নীতিমালার লঙ্ঘন ঠেকানোর দাবি
৪ দিন আগে
নিম্নচাপের প্রভাবে কুষ্টিয়ায় দিনভর বৃষ্টি | ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি
৪ দিন আগে
কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা
৫ দিন আগে