আসন্ন আলমডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপুর ঈদ শুভেচ্ছা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আসন্ন আলমডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপুর ঈদ শুভেচ্ছা
আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গার জেলা শাখার যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু। তিনি পৌরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
এ উপলক্ষে তার পক্ষ থেকে একটি শুভেচ্ছা ও প্রচারণামূলক পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে “দুর্নীতিমুক্ত ও উন্নত আলমডাঙ্গা পৌরসভা গড়ে তোলার” প্রত্যয়ের কথা তুলে ধরা হয়। পাশাপাশি ঈদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের আহ্বান জানানো হয়েছে।
ঈদ শুভেচ্ছা বার্তায় শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু বলেন, পবিত্র ঈদুল আজহা আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণের শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক—এ কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, আলমডাঙ্গা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ জন্য তিনি পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, পৌর নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও জনসংযোগ ক্রমেই বাড়ছে। এতে আলমডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৩৬ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
২ ঘন্টা আগে