লগইন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৯ জানুয়ারী, ২০২৬ | ০৮:১৯ সকাল ১০০০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ঘনিয়ে আসায় আলমডাঙ্গা উপজেলায় শুরু হয়েছে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পান্না আক্তার।


নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন ১ হাজার ৮৯১ জন কর্মকর্তা। এর মধ্যে ১১২ জন প্রিজাইডিং অফিসার, ৫৯৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ১৮৬ জন পোলিং অফিসার রয়েছেন। প্রথম দিনে প্রায় ৪১০ জন সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হয়।


উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৫৬৫ জন। ১১২টি ভোটকেন্দ্রের ৫৯৩টি বুথে ভোটগ্রহণ হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, “সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব, সততা ও পেশাদারিত্ব অপরিহার্য। ভোটারদের আস্থা অর্জনে কর্মকর্তাদের নিরপেক্ষ ও সাহসী ভূমিকা পালন করতে হবে। নির্বাচনের প্রতিটি ধাপে আইন ও বিধিমালা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


প্রশিক্ষণে কর্মকর্তাদের নির্বাচনী আইন, দায়িত্ব ও কর্তব্য, ব্যালট ও নির্বাচন সামগ্রী ব্যবস্থাপনা, ভোটকেন্দ্র পরিচালনা, আচরণবিধি এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার কৌশল শেখানো হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে কর্মকর্তারা ভোটগ্রহণের বাস্তব প্রস্তুতি অর্জন করবেন।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈল, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেখ মাসুম বিল্লাহ, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম, দামুড়হুদা উপজেলা নির্বাচন কর্মকর্তা কে এম ফাহিম ফয়সাল, জীবননগর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসানসহ অন্যান্য নির্বাচন কর্মকর্তারা।


প্রশিক্ষণকারীরা আশা করছেন, এ কর্মসূচির মাধ্যমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়বে এবং আলমডাঙ্গায় একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন সম্ভব হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪৬ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪৬ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪৭ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫৭ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।