লগইন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৮:৪৬ সকাল ৬৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটারদের নিরাপদে ভোটদানের আশ্বাস দিলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম

ভয়-ভীতি উপেক্ষা করে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ ভোটারদের নির্বিঘ্ন ও নিরাপদে ভোট প্রদানের অভয় প্রদান করেছেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তিনি নির্বাচনী এলাকা আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।


পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৭ বছর পর মানুষ আবার ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে। আপনারা যেন সঠিকভাবে ভোট দিতে পারেন, সেই নিরাপত্তা আমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে এসেছি।


তিনি আরও বলেন, আপনারা নির্ভয়ে, নিশ্চিন্তে ভোট দিতে যাবেন। কেউ যদি কোনো ধরনের বাধা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, আপনারা সজাগ থাকবেন, আমরাও দিন-রাত সজাগ রয়েছি। পুলিশ জনগণের বন্ধু হিসেবে মাঠে কাজ করছে। ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।


পুলিশ সুপার জানান, নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বাহিনীও মাঠে থাকবে। তিনি বলেন, ভোটকেন্দ্রে পুলিশ থাকবে, আর্মি থাকবে, বিজিবি থাকবে, আনসার ব্যাটালিয়ন থাকবে। সকল বাহিনী একসাথে দায়িত্ব পালন করবে বলেই নির্বাচন হবে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য।


তিনি আরও বলেন, আপনারা যেন ভয় না পান, সেই জন্যই আমরা আপনাদের অভয় দিতে এসেছি। আপনারা ভয়-ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।

স্থানীয় ভোটাররা পুলিশ সুপারের এ আশ্বাসে সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের এমন উদ্যোগ সাধারণ ভোটারদের উৎসাহিত করবে।


আলমডাঙ্গার স্বাধীনতা স্তম্ভ ৭১ মোড়ে, হাটবোয়ালিয়া বাজারসহ অন্যান্য জায়গায় পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার((প্রশাসন ও অর্থ) মো: মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো: মোস্তাফিজুর রহমান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাঈলসহ জেলা ও থানা পুলিশের অন্যান্য অফিসার ফোর্স।


উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা পুলিশ নির্বাচন এলাকার সর্বত্র নিরাপত্তা জোরদার করেছে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

২১ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২২ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

২৩ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩৩ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।