লগইন
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৪
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২১ আগস্ট, ২০২৬ | ০৬:২৪ বিকাল ৪৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৪

 আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলার বড়গাংনী টু হাটবোয়ায়িলা সড়ক থেকে ৩ জনকে ৬ পিস ট্যাপেন্টাডল ও ৫ পিস ইয়াবা এবং ঘোলদাড়ি থেকে ভোলারদাইড় গামী জলি ব্রিজ এলাকা থেকে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে।

জানাগেছে, উপজেলার জোড়গাছা গ্রামের আইয়ুব আলী ছেলে সোনা মিয়া (২০) দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছে। সোনা মিয়া বাইরে থেকে পাইকারী ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয় করে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে।

ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের এসআই গোলাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘোলদাড়ি বাজার থেকে ভোলারদাইড় গামী জনি ব্রিজের নিকট থেকে সোনা মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার নিকট থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

এদিকে আলমডাঙ্গার বড়গাংনী তদন্ত কেন্দ্রের এসআই মোরশেদ আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়গাংনী টু হাটবোয়ালিয়া সড়কের গাংনী মোড় থেকে ৩ জনকে আটক করে।

আটককৃতরা হলো নান্দবার গ্রামের বন্দরমোড়ের মৃত মান্নান আলীর ছেলে সোনা মিয়া(২০), বড়গাংনি গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে সাঈদ(৩৪) ও একই গ্রামের ইকবাল হোসেন স্বপনের ছেলে আল নাইস(১৭)কে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের নিকট থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় গ্রেফতারকৃত আসামীসহ কয়েকজনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামে পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালেই তাদের জেলহাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১৮ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

২০ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩০ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।