আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ২ জনকে সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদন্ড
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ২ জনকে সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদন্ড
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ জনকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। পরে সামারি ট্রায়ালে (সংক্ষিপ্ত বিচার) আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। ১৪ জুলাই সোমবার চুয়াডাঙ্গা ১ম আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ রায় প্রদান করেন।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার থানার এসআই শাহারিয়ার হুসাইন রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে ১৩ জুলাই দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নওদাবন্ডবিল গ্রামের মৃত মওলা বক্সের ছেলে কামাল হোসেন(৫০) কে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনকালে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে মাদক সেবনের সরাঞ্জম উদ্ধার করে।
অপরদিকে, একই রাত আলমডাঙ্গার থানার এসআই আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কান্তপুর ব্রিজমোড়ে অভিযান চালিয়ে কান্তপুর ব্রিজমোড়ের হাসিবুল মালিথার ছেলে রুদ্র হাসান(২১)কে গ্রেফতার করে। তার নিকট থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে ঘটনাস্থলে থেকে জব্দ তালিকা শেষে থানায় নিয়ে আসে।
১৪ জুলাই মঙ্গলবার আসামিদের বিজ্ঞ আদালতে হাজির করিলে চুয়াডাঙ্গার ১ম আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসামি কামাল হোসেন(৫০) কে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারার অপরাধে ০২ (দুই) মাসের বিনাসশ্রম কারাদণ্ড ও ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি রুদ্র হাসান (২১)কে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারার অপরাধে ০১ (এক) বছরের বিনাসশ্রম কারাদণ্ড ও ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৩০ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
২ ঘন্টা আগে