লগইন
আলমডাঙ্গায় প্রথমবারের মতো যন্ত্রের মাধ্যমে ভুট্টা রোপন : প্রতি একরে কৃষকের খরচ কমল ৮ হাজার টাকা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ | ১০:৪৬ দুপুর ১৮৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় প্রথমবারের মতো যন্ত্রের মাধ্যমে ভুট্টা রোপন : প্রতি একরে কৃষকের খরচ কমল ৮ হাজার টাকা

আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও কৃষিকাজে যান্ত্রিকীকরণের নতুন দিগন্ত উন্মোচনে আলমডাঙ্গায় প্রথমবারের মতো যন্ত্রের মাধ্যমে ভুট্টা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) আলমডাঙ্গা উপজেলার বরাদী গ্রামে ‘ভুট্টা বপন যন্ত্রের মাঠপর্যায়ের ফলাফল ও কৃষক অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক কর্মসূচির আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), আলমডাঙ্গা এবং যশোরের আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড।

কর্মসূচির মূল লক্ষ্য ছিল ভুট্টা বপন যন্ত্রের মাঠপর্যায়ের কার্যকারিতা তুলে ধরা এবং আধুনিক যন্ত্রের মাধ্যমে বীজ বপনের সুবিধা সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া। একই সঙ্গে কৃষকদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোশারফ হোসেন। এসময় তিনি বলেন, প্রচলিত পদ্ধতিতে হাতে ভুট্টা বপণ করতে প্রচুর শ্রমিক, সময় ও অর্থের প্রয়োজন হয়। বিশেষ করে ভুট্টা বপণের মৌসুমে কৃষি শ্রমিকের সংকট এবং মজুরি বৃদ্ধি কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অন্যদিকে, ভুট্টা বপণ যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে অধিক জমিতে কার্যকরভাবে বপণ করা সম্ভব। ফলে শ্রমিকের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি কৃষকের সময় ও উৎপাদন খরচ সাশ্রয়ের সুযোগ তৈরি হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের যশোর অঞ্চলের কৃষিবিদ জাকারিয়া হাসান, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, গবেষণা ও উন্নয়ন সমন্বয়ক কৃষিবিদ হাফিজুর রহমান, যশোর আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের জোনাল ম্যানেজার শাহিবুল ইসলাম, যশোর বিএডিসি দত্তনগর ফার্মের যুগ্ম পরিচালক কামরুজ্জামান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামান, আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের যশোর অঞ্চলের মেশিনারি ডেভেলপমেন্ট কর্মকর্তা কৃষিবিদ প্রকৌশলী এএনএম আরিফুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা হাফিজুর রহমান। আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের যশোর অঞ্চলের গবেষণা ও উন্নয়ন সমন্বয়ক কৃষিবিদ হাফিজুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ব্লক সুপারভাইজার ও উপসহকারী কৃষি কর্মকর্তা লাহাবুল ইসলাম, কৃষক শরিফুল ইসলাম, মনোয়ার হোসেন, নিলুফা খাতুন, তাসলিমা খাতুন, মোস্তাফিজুর রহমানসহ শতাতিক যান্ত্রিক পদ্ধদিতে চাষকরা ভুট্টা চাষী।

যান্ত্রিক পদ্ধতিতে ভুট্টা বপণের অভিজ্ঞতা তুলে ধরে কৃষক মোস্তাফিজুর রহমান জানান, আগে প্রতি একর জমিতে ভুট্টা বপণের জন্য ১০-১২ জন শ্রমিকের প্রয়োজন হতো। প্রত্যেক শ্রমিকের মজুরি ছিল ৬০০ টাকা এবং খাবার বাবদ আরও প্রায় ২০০ টাকা খরচ হতো। সব মিলিয়ে প্রতি একর জমিতে ভুট্টা বপণে মোট ৮,০০০-১০,০০০ টাকা ব্যয় হতো। তিনি বলেন, এখন ভুট্টা বপণ যন্ত্রের মাধ্যমে একই পরিমাণ জমিতে মাত্র ১,৫০০ টাকায় বপণ করতে পারছি। এতে সময় ও খরচ দুটোই কমছে। আগে ভুট্টা বপণের মৌসুমে শ্রমিক পাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো। এখন যন্ত্রের মাধ্যমে দ্রুত বপণ করতে পারায় সেই দুশ্চিন্তা অনেকটাই কমেছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, উপজেলা এ বছর ২০ হাজার হেক্টর জমিতে ভুট্টা রোপন করা হয়েছে। যন্ত্রের মাধ্যমে ভুট্টা বপন পদ্ধতি কৃষকদের মধ্যে জনপ্রিয়তা পেলে বীজ বপনে সময় ও শ্রম কমবে, উৎপাদন খরচ সাশ্রয় হবে এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩৮ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩৯ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪০ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪৯ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।