লগইন
আলমডাঙ্গায় পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি অন্তর গ্রেফতার : আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৯ মে, ২০২৬ | ০৩:৩০ দুপুর ৭৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

পিটিয়ে হত্যা | আলমডাঙ্গায় পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি অন্তর গ্রেফতার : আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড

আলমডাঙ্গার আলোচিত দুদু হত্যা মামলার প্রধান আসামি অন্তরকে হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 দ্রুত অভিযানে মূল আসামিকে গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও, চার মাস বয়সী কন্যাশিশু আহিয়ার মুখের দিকে তাকালে এখনও ভারী হয়ে উঠছে আসাননগরের বাতাস।

পুলিশসূত্রে জানা গেছে, নিহত দোদুল ওরফে দুদু (২৫) হত্যা মামলায় নিহতের বাবা মিজানুর রহমান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই মাঠে নামে আলমডাঙ্গা থানা পুলিশ। অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি হাউসপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে অন্তরকে গ্রেফতার করা হয়।

পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় পুলিশের তৎপরতায় সচেতন মহলের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, এ নৃশংস হত্যাকাণ্ডে দ্রুত অভিযান ও মূল আসামিকে আইনের আওতায় আনা প্রশংসার দাবি রাখে।

নিহত দুদু আসাননগর গ্রামের মিজানুর রহমান ও ময়না খাতুনের ছেলে। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিলেন তিনি। কখনও কোম্পানির ডেলিভারিম্যান, আবার কখনও রং মিস্ত্রির কাজ করে সংসার চালাতেন।

গ্রামসূত্রে জানা যায়, প্রায় চার থেকে পাঁচ মাস ধরে গ্রামের কিছু বখাটে যুবকের সঙ্গে মেলামেশা শুরু করে দুদু। একাধিক মামলার আসামি খোরশেদ ও মানিক চোরের সঙ্গে চলাফেরার কারণে সে নেশাতেও জড়িয়ে পড়ে বলে দাবি করা হয়।

অন্যদিকে, অয়াসামিদের বায়েজিদ ফলের ব্যবসা করে। তাছাড়া বাকী সকলেই টাউট শ্রেণির। এমন তথ্য হাউসপুর এলাকাবাসীর। 

নৃশংস এ হত্যাকান্ডের শিকার দুদুর পরিবারে এখন শুধুই কান্না।

৬ বছরের ছেলে আয়ান এখনও বুঝতে পারছে না তার বাবা আর ফিরবে না। আর চার মাসের শিশু আহিয়া—যে ঠিকমতো “বাবা” ডাক শেখার আগেই হারিয়ে ফেলল জীবনের সবচেয়ে বড় আশ্রয়।

স্ত্রী শান্তা খাতুন জানান, গত নয় মাস ধরে তিনি বাবার বাড়িতে ছিলেন। চার মাস আগে কন্যাসন্তানের জন্ম হয়। কয়েকদিন ধরেই তাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছিল। কাপড়চোপড়ও গুছানো ছিল।

কান্নাজড়িত কণ্ঠে শান্তা বলেন, “দুদু প্রায়ই গিয়ে মেয়েকে দেখে আসত। কোলে নিয়ে ‘মা মা’ বলে আদর করত। ঘটনার দিন বিকেলে একটা ভ্যানে যেতে দেখেছি শেষবার। তখন বুঝিনি, ওই দেখাটাই শেষ দেখা হবে…”

দুদুর বাবা মিজানুর রহমানের একটি ছোট চায়ের দোকান রয়েছে। বড় ছেলে মশিউর রহমান আলমডাঙ্গা শহরের একটি কসমেটিকস দোকানে চাকরি করেন। দুই ভাই ও এক বোনের সংসারে সবচেয়ে ছোট ছিলেন দুদু।

গ্রামের প্রবীণ দাদা রবজেল আলী ও দাদী জমেলা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন। বাড়িজুড়ে এখন শুধু আহাজারি আর শোকের মাতম।

এদিকে, স্থানীয়দের প্রশ্ন—একটি ভ্যান চুরির অভিযোগ, সেটি সত্য হোক বা মিথ্যা, তার বিচার কি এভাবেই রক্তাক্ত গণপিটুনিতে হবে? আইন ও মানবিকতার সীমারেখা ভেঙে মানুষ যখন নিজেরাই বিচারক হয়ে ওঠে, তখন সমাজ আরও ভয়ঙ্কর অন্ধকারের দিকে এগিয়ে যায় বলে মনে করছেন সচেতন মহল।

ময়নাতদন্ত শেষে ১৮ মে সন্ধ্যায় গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২০ মিনিট আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৫২ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

৩ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।