লগইন
আলমডাঙ্গায় নাশকতা, মারামারি ও ভাংচুর মামলায় কার্যক্রম নিষিদ্ধ হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদকসহ ৩ জন গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০২ অক্টোবর, ২০২৬ | ০৬:১৮ বিকাল ৪৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় নাশকতা, মারামারি ও ভাংচুর মামলায় কার্যক্রম নিষিদ্ধ হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদকসহ ৩ জন গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা, মারামারি ও ভাংচুর মামলায় কার্যক্রম নিষিদ্ধ হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে। ১ অক্টোবর বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলার ওসমানপুর, শালিখা ও রায়লক্ষিপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে।

জানাগেছে, গত ৩০ এপ্রিল খাদিমপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের চেয়ারম্যান মুজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাসসহ তার লোকজন বিএনপি ও ছাত্রদলের লোকজনকে আটকে রেলে নির্যাতন করে। সংবাদ পেয়ে তাদের ছাড়াতে গেলে চেয়ারম্যান ও তার লোকজন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মিদের উপর হামলা চালিয়ে গাড়ি ভাংচুরসহ নাশকতা কর্মকান্ড চালানোর অভিযোগে ৩ মে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামী হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওসমানপুর গ্রামের উত্তরপাড়ার মৃত দিদার মন্ডলের ছেলে আইনাল হক(৬৭), শালিকা গ্রামের নয়াজ্জেশ হোসেনের ছেলে সবুজ আলী(৩০) ও রায়লক্ষিপুর গ্রামের বদর উদ্দীন মন্ডলের ছেলে আব্দুর রশিদ(৪৮)।

বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানার এসআই এসএম নিয়ামুল হক সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওসমানপুর, তিওরবিলা ও আসমানখালী ক্যাম্প পুলিশের সহায়তায় তাদের তিনজনকে গ্রেফতার করে। গতকালই তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতের পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৪৬ মিনিট আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

৩ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।