লগইন
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৮ অক্টোবর, ২০২৬ | ০১:২০ দুপুর ২১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরতাবস্থায় ট্যাপেন্টাডলসহ নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯ট দিকে উপজেলার বেলগাছি গ্রামের মাদক ব্যবসায়ী সজিবের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই এসএম নিয়ামুল হকের নেতৃত্বে বেলগাছি গ্রামের মাদক ব্যবসায়ী সজিবকে গ্রেফতারের জন্য তার বাড়িতে অভিযান চালায়। সজিবের বাড়ির পিছনের একটি পরিত্যক্ত ঘরে সজিবসহ কয়েকজন মাদক সেবনে ব্যস্ত ছিল। সজিব পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যায়। এ সময় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজনকে গ্রেফতার করে। তাঁদের নিকট থেকে ৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, এক গ্রাম ট্যাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া এবং মাদক সেবনে ব্যবহৃত গ্যাস লাইট, সিগারেট, চামচ ও চপস্টিকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

গ্রেফতাররা হলেন খেজুরতলা গ্রামের মৃত ফকির মন্ডলের নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন (৫৫), একই গ্রামের রেজাউল হকের ছেলে জাহাঙ্গীর আলম (২৭) এবং বেলগাছি গ্রামের শাখের আলী মালিথার ছেলে শরিফুল মালিথা (৪৪) ও আব্দুর রহিমের ছেলে সৈকত আহম্মেদ (২১) ।

পুলিশ জানায়, এ ঘটনায় সামারি ট্রায়ালে তাৎক্ষনিক বিচারের জন্য চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং আইনের যথাযথ প্রয়োগের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩৩ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩৪ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩৫ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪৫ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।