আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মামলার আসামিসহ গ্রেফতার ৫
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মামলার আসামিসহ গ্রেফতার ৫
আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ মাদক মামলার ৫জনকে গ্রেফতার করেছে। ৩ আগস্ট সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে আসে। এসময় ৪ জনের নিকট থেকে ৮ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করে। অপর ১ জনকে মাদক মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানা পুলিশের এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রেল ষ্টেশনের গণসৌচাগারের সামনে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ক্রয়-বিক্রয়কালে ষ্টেশনপাড়ার রেজাউল ইসলামের ছেলে রাসেল(২৯), গোবিন্দপুর ঈদগাপাড়ার আনসার আলীর ছেলে জাহাঙ্গীর আলম(৪১) ও ফরিদপুর দোয়াপাড়ার উজ্জল হোসেনের ছেলে তুষার আহম্মেদকে (২২) গ্রেফতার করে। গ্রেফতারের পর তার দেহ তল্লাসি করে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
একই রাতে নতিডাঙ্গা বাজার থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এলাকাবাসি অনুপনগর খালপাড়ার গোলাম মোস্তফার ছেলে সোহেল রানা(২২)কে আটক করে। তার নিকট থেকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের এসআই মানিক কুমার শিকদার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোহেল রানাকে গ্রেফতার করে নিয়ে আসে।
এদিকে আলমডাঙ্গা থানার পিএসআই কুশল প্রসাদ মন্ডল অভিযান চালিয়ে মাদক মামলার আসামী কাবিলনগর গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে মিঠু মন্ডলকে গ্রেফতার করে। মিঠু মন্ডল ২২ জুলাই আলমডাঙ্গা থানায় দায়েরকৃত ১৭ নং মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামী। মিঠুকে মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।
অন্যদিকে গ্রেফতারকৃত রাসেল, জাহাঙ্গীর আলম, তুষার আহম্মেদ ও সোহেল রানাকে সামারি ট্রায়াল কোর্ট কর্তৃক তাৎক্ষনিক বিচারের জন্য চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
২৯ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
২ ঘন্টা আগে