লগইন
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৫ অক্টোবর, ২০২৬ | ১১:৫৪ দুপুর ৩০৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

অস্ত্রোপচার বন্ধ রাখার নির্দেশ অমান্য করে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়েছে আলমডাঙ্গার লোকমান হোসেন (প্রা.) হাসপাতালে। ওই অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রোববার (২৫ অক্টোবর) হাসপাতালটিতে অভিযান চালিয়ে মালিক লুৎফর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরিজ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩(২) ধারা অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়। অভিযানে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স না থাকার বিষয়টিও উঠে আসে। এর আগে গত ২১ অক্টোবর একই হাসপাতালে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অস্ত্রোপচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

রোববার দুপুরে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ।

জানা গেছে, গত শনিবার (২৪ অক্টোবর) দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় অবস্থিত লোকমান হোসেন (প্রা.) হাসপাতালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের শাকদারচর গ্রামের রবি হোসেনের স্ত্রী সোনিয়া খাতুনের সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর রোগির শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মৃত্যু হয়।

প্রসূতির মৃত্যুর পরদিন রোববার দুপুরে হাসপাতালটিতে অভিযান চালান সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল। অভিযানে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স না থাকার বিষয়টি উঠে আসে। পরে সংশ্লিষ্ট অধ্যাদেশের বিধান লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটির মালিক লুৎফর রহমানকে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেন।

এর আগে ২১ অক্টোবর জরিমানা ও অস্ত্রোপচার বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পরও সেখানে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। নির্দেশ অমান্য করে অস্ত্রোপচার চালিয়ে যাওয়ার বিষয়টি এ ঘটনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।

অভিযানকালে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন এবং আলমডাঙ্গা থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫৬ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫৭ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫৭ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।