লগইন
আলমডাঙ্গায় কৃষকদের জন্য বরাদ্দ সরকারি সার গোপনে পাচারের অভিযোগে একটি অটোভ্যানসহ ২০ বস্তা সার আটক
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৮ আগস্ট, ২০২৬ | ১২:৪৭ রাত ৩৮৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় কৃষকদের জন্য বরাদ্দ সরকারি সার গোপনে পাচারের অভিযোগে একটি অটোভ্যানসহ ২০ বস্তা সার আটক

আলমডাঙ্গায় কৃষকদের জন্য বরাদ্দ সরকারি সার গোপনে পাচারের অভিযোগে একটি অটোভ্যানসহ ২০ বস্তা সার আটক করেছেন স্থানীয় কৃষকরা। পরে সারগুলো কৃষি বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কামালপুর গ্রামের ওপর দিয়ে পলিথিন দিয়ে ঢেকে একটি অটোভ্যানে সার বহন করা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে কামালপুর গ্রামের কয়েকজন কৃষক গাড়িটির গতিরোধ করেন। পরে অটোভ্যান তল্লাশি করে ৫ বস্তা টিএসপি ও ১৫ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়।

স্থানীয় কৃষকরা জানান, আলমডাঙ্গা থেকে প্রায়ই পলিথিন দিয়ে ঢেকে সারবোঝাই গাড়ি গ্রামের রাস্তা দিয়ে বিভিন্ন স্থানে নেওয়া হয়। অথচ তারা ডিলারের কাছে সার কিনতে গেলে প্রয়োজনীয় সার পান না। এ কারণে শুক্রবার সকালে সারবোঝাই অটোভ্যানটি দেখে তাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে চালক জানান, সারগুলো মোড়ভাঙ্গা গ্রামের এক খুচরা ব্যবসায়ী হিরকের দোকানে নেওয়া হচ্ছিল। তিনি আরও জানান, সারগুলো আলমডাঙ্গার সাদা ব্রিজ এলাকা থেকে মোস্তফা নামের এক ব্যবসায়ীর নিকট থেকে কেনা জানান গাড়ি চালক।

কৃষক আব্দুল আহাদ জানান, প্রায় প্রতিদিনই গাড়ি বোঝাই সার পলি কাগজ দিয়ে ঢেকে নিয়ে যায়। যে কারণে শুক্রবার সকালে পলি কাগজ দিয়ে ঢেকে নিয়ে যাওয়ার গাড়িটি দেখে সন্দেহ হয়। গাড়িটি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলে গাড়ি চালক তার গাড়িতে ৫ বস্তা টিএসপি ও ১৫ বস্তা ইউরিয়া সার আছে স্বীকার করে। পরে কুমারী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম সংবাদ দিয়ে ডেকে নিয়ে এসে তার নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

কুমারী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের কাছ থেকে সারগুলো জব্দ করে রাখা হয়েছে। গাড়িতে ৫ বস্তা টিএসপি ও ১৫ বস্তা ইউরিয়া আছে।

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, আটক করা ২০ বস্তা সার জব্দ করা হয়েছে। বিধি অনুযায়ী সারগুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সরকারি সার নিয়ে কোনো ধরনের অনিয়ম, কারসাজি বা পাচারের সুযোগ নেই। কৃষকের প্রাপ্য সার অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর। কৃষকের অধিকার রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং সরকারি সার নিয়ে কোনো অনিয়মই বরদাশত করা হবে না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১৪ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।