লগইন
আলমডাঙ্গায় জ্বালানি তেল বিক্রিতে ফিলিং স্টেশনগুলোতে প্রশাসনের নজরদারি
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৬ এপ্রিল, ২০২৬ | ০২:৩০ দুপুর ৪৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় জ্বালানি তেল বিক্রিতে ফিলিং স্টেশনগুলোতে প্রশাসনের নজরদারি

আলমডাঙ্গা উপজেলায় জ্বালানি তেল বিক্রিকে কেন্দ্র করে ফিলিং স্টেশনগুলোতে প্রশাসনের তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। উপজেলার তিনটি ফিলিং স্টেশনের মধ্যে রবিবার কেবলমাত্র উত্তরা ফিলিং স্টেশনেই ডিপো থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল বরাদ্দ দেওয়া হয়।

রবিবার সকাল ৭টা থেকে উত্তরা ফিলিং স্টেশনে পেট্রোল বিক্রি শুরু হলে সেখানে মোটরসাইকেল চালকদের ভিড় লক্ষ্য করা যায়। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল শামীমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের ফুয়েল কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় গোবিন্দপুর মাঠপাড়ার এক মোটরসাইকেল চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া যেসব চালকের কাগজপত্রে ঘাটতি পাওয়া গেছে, তাদের সতর্ক করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, শুধুমাত্র বৈধ ফুয়েল কার্ডধারীরাই পেট্রোল সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে ফুয়েল কার্ডের পাশাপাশি অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন এবং প্রয়োজন অনুযায়ী জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

২৯ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩০ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩১ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪১ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।