লগইন
আলমডাঙ্গার জগন্নাথপুর দারুস সুফফা হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার আয়োজনে নতুন শিক্ষাবর্ষের স্বাগত র‌্যালি অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৪ জানুয়ারী, ২০২৬ | ০৮:৪৬ সকাল ৬৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার জগন্নাথপুর দারুস সুফফা হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার আয়োজনে নতুন শিক্ষাবর্ষের স্বাগত র‌্যালি অনুষ্ঠিত

আলমডাঙ্গার জগন্নাথপুর দারুস সুফ্ফা হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের উদ্যোগে নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে এক স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়।


র‌্যালিতে পাখিভ্যানযোগে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। র‌্যালিটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং ব্যানার প্রদর্শন করে। র‌্যালিতে মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।


র‌্যালি শেষে মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি সেকেন্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ছানোয়ার হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং নতুন শিক্ষাবর্ষকে আনন্দঘন পরিবেশে বরণ করে নিতেই এ স্বাগত র‌্যালির আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


জগন্নাথপুর দারুস সুফ্ফা হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং এ নূরানী বিভাগে (আবাসিক ও অনাবাসিক) প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়া হয়। হিফজ বিভাগে (আবাসিক) শুধুমাত্র ছাত্রদের পড়ানো হয়। এছাড়া কিতাব বিভাগে (আবাসিক) প্রতি বছর রমজান ও শাওয়াল মাসে শিক্ষার্থী ভর্তি করা হয়। বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা শামীম রেজা, মুফতি শিহাব উদ্দিন, হাফেজ আরাফাত হোসেন, হাফেজ আশিকুল ইসলাম, হাফেজ আবু সাইদ, মিনারুল ইসলাম, রাশেদুল ইসলামসহ মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩৪ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩৫ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩৬ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪৫ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।