লগইন
আলমডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৪ এপ্রিল, ২০২৬ | ০৩:২২ দুপুর ৫৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন

"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী হাসপাতালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার সপ্তাহব্যাপী (২৩-২৯ এপ্রিল) এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, একটি মেধাবী ও কর্মক্ষম জাতি গঠনে সুষম খাবারের কোনো বিকল্প নেই। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই আমরা পুষ্টি বৈষম্য দূর করে জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে পারি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা: এ এস এম মাহমুদুল হক এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ প্রমুখ।

​আলোচনা সভায় বক্তারা দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টির গুরুত্ব এবং স্বাস্থ্যকর জীবনধারা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: প্রশান্ত কুমার ধর, ডাক্তার শামীমা নাসরিনসহ স্থানীয় সাংবাদিক, এনজিও কর্মী এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন পর্যায়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন, পুষ্টি পরামর্শ এবং লিফলেট বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

২৯ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২৯ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩০ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪০ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।