লগইন
আলমডাঙ্গায় হাসি, মেহেদী আর নতুন পোশাকে জমে উঠলো শিশুদের ঈদ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৯ মার্চ, ২০২৬ | ০৮:১০ সকাল ৫৮২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় হাসি, মেহেদী আর নতুন পোশাকে জমে উঠলো শিশুদের ঈদ

ঈদের আনন্দ সবার জন্য—এই বার্তাকে হৃদয়ে ধারণ করে আলমডাঙ্গায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন করা হলো এক ব্যতিক্রমধর্মী উৎসব। নতুন পোশাকের রঙিন ছোঁয়া আর মেহেদীর নকশায় সাজানো হাতে যেন ফুটে উঠলো তাদের বহুদিনের চাপা আনন্দ আর উচ্ছ্বাসে।


বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় আলমডাঙ্গা শহীদ মিনার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর অল’ ও ‘স্বপ্নঘর ফাউন্ডেশন’-র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেয় শতাধিক শিশু। পুরো এলাকা পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়।


২০১১ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে আসা সংগঠন দুটি এবারের ঈদেও শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসে। অনুষ্ঠানে প্রতিটি শিশুকে দেওয়া হয় নতুন ঈদবস্ত্র মেহেদীর রঙিন পরশ। সবচেয়ে আনন্দের বিষয়—তারা নিজেদের পছন্দমতো পোশাক বেছে নেওয়ার সুযোগ পায়, যা তাদের উৎসবের আনন্দকে করে তোলে আরও গভীর ও ব্যক্তিগত।


শুধু পোশাকেই সীমাবদ্ধ থাকেনি আয়োজন। শিশুদের হাতে তুলে দেওয়া হয় নানা ধরনের ঈদ উপহার, যা তাদের চোখে এনে দেয় উচ্ছ্বাসের ঝিলিক।


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘মেহেদী উৎসব’। ছোট ছোট হাতে মেহেদীর নকশা আঁকতে আঁকতে শিশুরা মেতে ওঠে আনন্দে। তাদের হাসি আর উচ্ছ্বাসে প্রাণ ফিরে পায় পুরো শহিদমিনার প্রাঙ্গণ।


অনুষ্ঠানের উদ্বোধন করেন ‘উই ফর অল’-এর চেয়ারম্যান ডা. মো. আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক নূর মোহাম্মদ হোসাইন টিপু, স্বপ্নঘর ফাউন্ডেশন আলমডাঙ্গা শাখার পরিচালক সাংবাদিক রহমান মুকুল, উই ফর অল'র কো-অর্ডিনেটর আব্দুর রাজ্জাক রাজু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খ. হামিদুর ইসলাম আজম, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি সাংবাদিক আল আমিন পরশ ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ আরও অনেকে।


 স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।


আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতার একটি বহি:প্রকাশ। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রেখে তাদের জীবনে আনন্দের আলো ছড়িয়ে দিতে চান তারা।


ঈদের আগে এমন এক আয়োজন যেন প্রমাণ করে—সামান্য ভালোবাসা আর যত্নেই বদলে যেতে পারে একটি শিশুর পৃথিবী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১৯ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২০ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

২১ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩১ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।