আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সরকার। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর তথ্য অধিদপ্তরের (পিআইড) সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারই অংশ হিসেবে আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার শামীমা আক্তার, ইউনিয়ন সমাজকর্মী খোদা বকস, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, রুমা খাতুন, শহিদুল ইসলাম, মাহবুব আলম, ফ্যামিলি কার্ড সুপারভাইজার নাহিদ হাসান, মাসুদ রানা, তানভীর আলম এবং তথ্য সংগ্রহকারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ড কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়। কর্মসূচির আওতায় পরিবারের আর্থ-সামাজিক অবস্থা, সদস্যসংখ্যা, আয়-ব্যয়সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রকৃত উপযুক্ত পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তার বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত উপকারভোগীরা যাতে তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনো অনুপযুক্ত ব্যক্তি যাতে সুবিধা না পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১৯ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
১ ঘন্টা আগে