লগইন
আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষনের সমাপনী
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১২ নভেম্বর, ২০২৬ | ০৯:০৭ রাত ১৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষনের সমাপনী

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাঠপর্যায়ের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে এ উপজেলায় প্রশিক্ষণের সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা মডেল মসজিদের হলরুমে ৫ম ব্যাচের এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ১১ ও ১২ নভেম্বর দুই দিনব্যাপী প্রশিক্ষণে ২ জন সুপারভাইজার ও ৩৭ জন তথ্য সংগ্রহকারী অংশ নেন।

প্রশিক্ষণে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন, সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই, দায়িত্ব ও কর্তব্য এবং তথ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক আইনাল হক। এ সময় প্রশিক্ষক ও চুয়াডাঙ্গা সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক তৌহিদুজ্জামান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান, ইউনিয়ন সমাজকর্মী খোদা বকস, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম ও শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অনেকে ওয়ার্ডে খানা শুমারির কাজ চলমান রয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির সুফল প্রকৃত ও যোগ্য উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে নির্ভুল তথ্য সংগ্রহ এবং যথাযথ যাচাই-বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে এ কর্মসূচি সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩৪ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩৪ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩৫ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪৫ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।