আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে লাইনে দাঁড়িয়ে স্টোকে আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে ব্যবসায়ীর মৃত্যু
আলমডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্টোকে আক্রান্ত হয়ে বখতিয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্তরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই ফুয়েল কার্ড সংগ্রহের জন্য আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে মানুষের উপচে পড়া ভিড় ছিল। তীব্র গরম ও রোদের মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন বখতিয়ার হোসেন। একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সবার সামনে মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত গরম ও শারীরিক অসুস্থতার কারণে তিনি স্ট্রোক করে মারা যান।
নিহত বখতিয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলার ভেদামারী গ্রামের হাজী রফি উদ্দিন মোল্লার ছেলে। তিনি পেশায় একজন সার ও কীটনাশক ব্যবসায়ী ছিলেন। মৃত্যুর পর তার মরদেহ দাফনের জন্য নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার বলেন, “মৃত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। উপজেলা চত্বরে মানুষের ব্যাপক ভিড় ছিল। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ক্লিনিকে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত ভিড় ও দীর্ঘক্ষণ অপেক্ষার কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে শৃঙ্খলা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৩ ঘন্টা আগে