লগইন
আলমডাঙ্গায় ফল মেলা-২০২৬ উদ্বোধন, কৃষি উপকরণ ও প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে জেলা প‌রিষ‌দের প্রশাসক শরীফুজ্জামান
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৮ জুন, ২০২৬ | ০৪:২২ সকাল ৪১২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ফল মেলা-২০২৬ উদ্বোধন, কৃষি উপকরণ ও প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে জেলা প‌রিষ‌দের প্রশাসক শরীফুজ্জামান

আলমডাঙ্গায় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন, ফল প্রক্রিয়াজাতকরণ ও বিপণন প্রদর্শনী, টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামাদি বিতরণ এবং কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও দিনব্যাপী এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফল মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ। উদ্বোধন শেষে তিনি কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ করেন এবং ফল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় তিনি চুয়াডাঙ্গাকে কৃষির একটি অনন্য ও উদ্ভাবনী অঞ্চল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "ড্রাগন, অ্যাভোকাডো ও মাল্টার মতো নতুন নতুন ফল চাষে চুয়াডাঙ্গা জেলা সারা দেশে পথ দেখিয়েছে। এখানকার কৃষকদের হাত ধরেই দেশে ফল চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে।" এই ধারাকে জাতীয় পর্যায়ে আরও সুদৃঢ় করতে সাংবাদিক, সুশীল সমাজ ও কৃষি বিভাগকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারি প্রণোদনা যেন সঠিকভাবে দলমত নির্বিশেষে সঠিক মানুষের হাতে পৌঁছায়। এখানে কোনো ধরনের দলীয়করণ বা ব্যক্তিকরণ বরদাশত করা হবে না। যারা প্রকৃত কৃষক, যারা মাঠপর্যায়ে ঘাম ঝরিয়ে ফসল ফলান, কেবল তারাই এই রাষ্ট্রীয় সেবার প্রকৃত দাবিদার। সরকারের মহৎ উদ্দেশ্য যেন কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে।"

তিনি আরও বলেন, "দেশের অর্থনীতিতে কৃষকরা সবচেয়ে বড় চালিকাশক্তি। সরকার কৃষকদের কল্যাণে যে বিশাল বাজেট ও প্রণোদনা দিচ্ছে, তার প্রতিটি পয়সার হিসাব নিশ্চিত করা হবে। আগামী পাঁচ বছর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে মাঠপর্যায়ে কঠোর মনিটরিং ও সুষম তদারকি করা হবে।" চুয়াডাঙ্গার কৃষি খাতকে জাতীয়ভাবে আরও পরিচিত করতে স্থানীয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনী এবং কৃষি কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তির সঠিক সম্প্রসারণের তাগিদ দেন। একই সাথে কৃষকদের আরও সচেতন ও আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান -- যেন রাষ্ট্রীয় সেবা সরাসরি জনগণের দ্বারপ্রান্তে পৌঁছায়।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপচালক কৃষিবিদ মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্তকর্তা উদয় রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।

স্বাগম বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ।

উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বাড়াদি ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, কুমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহাবুল মাস্টার, রহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, আসিল আল নূর তানিম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন মোল্লা, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা ছাত্রদলের জাহিদ হাসান শুভ, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসনাত রিংকু, কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী স্থানীয় কৃষক, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১৪ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।