লগইন
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৭ অক্টোবর, ২০২৬ | ০৬:৩৪ বিকাল ৪১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের সঙ্গে কোচিং সেন্টারে আগাম নেওয়া পরীক্ষার প্রশ্নের হুবহু মিল পাওয়ার অভিযোগে আলমডাঙ্গায় অভিযান চালিয়ে কোচিং সেন্টারের পরিচালকসহ দুজনকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস। তবে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে মুচলেকা নিয়ে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। প্রশ্নের মিল নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ, পরীক্ষা বর্জন ও মানববন্ধনের পর প্রশাসনের এ নমনীয় অভিযান চালানো হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে আলমডাঙ্গার পাইকপাড়া ওয়েলফেয়ার একাডেমি কেয়ার কোচিং সেন্টারে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর কুমার মন্ডল এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিকাইল হোসেন। এ সময় কোচিং সেন্টারের পরিচালক নীলচাঁদ হোসেন ও কুষ্টিয়ার রাজু আহমেদকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৬ অক্টোবর) পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্রের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্র হাতে পেয়েই শিক্ষার্থীরা অভিযোগ করে, প্রশ্নের সঙ্গে গত ২৩ অক্টোবর শুক্রবার পাইকপাড়া ওয়েলফেয়ার একাডেমি কেয়ার কোচিং সেন্টারে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের হুবহু মিল রয়েছে।

এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, একপর্যায়ে অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষা না দিয়েই হল থেকে বেরিয়ে যায়। পরে তারা পরীক্ষা বাতিল করে অন্য দিনে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়ার দাবিতে প্রধান শিক্ষকের কাছে আবেদন করে।

ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কোচিং সেন্টারের সামনে মানববন্ধন করে। তারা দুই পরীক্ষার প্রশ্নের মিলের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং কোচিং সেন্টারটি বন্ধের দাবি জানায়। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে।

অভিযোগের তদন্তে মঙ্গলবার যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস। অভিযানের সময় কোচিং সেন্টারের পরিচালক নীলচাঁদ হোসেন জানান, তিনি কুষ্টিয়ার রাজু আহমেদের কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইংরেজি প্রথম পত্রের একটি প্রশ্ন সংগ্রহ করেছিলেন। সেই প্রশ্ন দিয়েই গত ২৩ অক্টোবর কোচিং সেন্টারের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয় বলে জানান।

পরে নীলচাঁদ হোসেন ও রাজু আহমেদকে আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর তাদের আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

তবে প্রশ্নের উৎস কী, বিদ্যালয়ের টেস্ট পরীক্ষার প্রশ্নের সঙ্গে কোচিং সেন্টারের প্রশ্নের মিল কীভাবে হলো এবং এ ঘটনায় সংশ্লিষ্ট অন্য কেউ জড়িত কি না—এসব প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর তদন্তের মাধ্যমেই পাওয়া সম্ভব ছিল। কিন্তু প্রশাসনিক পদক্ষেপ ছিল নমনীয়

এমন অভিযোগ এলাকাবাসীর। শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন ও মানববন্ধনের পরও আটক দুজনকে মুচলেকায় ছেড়ে দেওয়ার ঘটনায় পরবর্তী তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপ কী হয়, সেটি প্রশ্নবিদ্ধ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৩ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।