আলমডাঙ্গায় চুরির টাকা ফেরত না দেওয়ার অভিযোগ তুলে পাল্টা সংবাদ সম্মেলন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় চুরির টাকা ফেরত না দেওয়ার অভিযোগ তুলে পাল্টা সংবাদ সম্মেলন
আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে ঘর থেকে চুরি হওয়া টাকা ফেরত না দেওয়ার অভিযোগ তুলে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মো. মকবুল জোয়ার্দার। তিনি দাবি করেছেন, স্থানীয়ভাবে আপোষ-মীমাংসায় টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেও এখন অভিযুক্ত হৃদয় হোসেন ভোলা মণ্ডল তা অস্বীকার করছেন।
রোববার আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মকবুল জোয়াদ্দার বলেন, গত ৫ মে গভীর রাতে তার ঘর থেকে ১ লাখ ২৪ হাজার ৬০০ টাকা চুরি হয়। এ ঘটনায় তিনি আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগটি তদন্তের দায়িত্ব পান হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান।
তার দাবি, তদন্ত ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের হৃদয় হোসেন ভোলা মণ্ডলের বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। পরে উভয় পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২২ মে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠক হয়।
মকবুল জোয়াদ্দার বলেন, ওই বৈঠকে হৃদয় হোসেন ভোলা মণ্ডল চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে তিনি দাবি করেন। পরে আগামী ১২ জুনের মধ্যে ৭০ হাজার টাকা ফেরত দেওয়ার শর্তে আপোষ-মীমাংসা হয়।
তিনি অভিযোগ করেন, নির্ধারিত দিনে টাকা ফেরত না দিয়ে হৃদয় হোসেন ভোলা মণ্ডল নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেন। সেখানে জোরপূর্বক আপোষনামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগ করা হলেও তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন মকবুল জোয়াদ্দার।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঘটনার সাক্ষী দেওয়ায় গ্রামের সাদিয়া খাতুনকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে চুরি হওয়া সম্পূর্ণ ১ লাখ ২৪ হাজার ৬০০ টাকা উদ্ধার এবং ন্যায়বিচারের দাবি জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১৮ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
১ ঘন্টা আগে