আলমডাঙ্গায় চোরচক্রের দৌরাত্ম্য, ২৪ ঘণ্টার মধ্যেই চোরাই মোটরসাইকেল উদ্ধার ॥ গ্রেফতার ২
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় চোরচক্রের দৌরাত্ম্য, ২৪ ঘণ্টার মধ্যেই চোরাই মোটরসাইকেল উদ্ধার ॥ গ্রেফতার ২
আলমডাঙ্গার হোসেনপুর কেরু এন্ড কোম্পানির মাঠের পাশে রাখা মোটরসাইকেল চুরি করে পালানোর ২৪ ঘণ্টার মধ্যেই আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া জেলার গাবতলী থানার নতুরপাড়া গ্রামের শ্রী অনন্ত কুমার রায় (৪৬) কেরু অ্যান্ড কোম্পানির অধীনে ঘোলদাড়ী কৃষি খামারের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। গত বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি আলমডাঙ্গা থানার আইলহাঁস ইউনিয়নের হোসেনপুর মাঠে কেরু অ্যান্ড কোম্পানির ‘এ ব্লক’ সংলগ্ন পাকা রাস্তার ওপর তার ব্যবহৃত কালো রঙের TVS-4V মোটরসাইকেল রেখে খামার পরিদর্শনে যান। প্রায় এক ঘণ্টা পর ফিরে এসে তিনি দেখতে পান মোটরসাইকেলটি উধাও। পরে বিষয়টি নিশ্চিত হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং-২১, তারিখ ১৪ মে ২০২৬, ধারা-৩৭৯ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
ঘটনার পরপরই চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ বানী ইসরাইল এবং এসআই প্রদীপ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান শুরু করেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মিয়া সুন্দরপুর গ্রাম আব্দুর রশিদের ছেলে চোরচক্রের সদস্য মোঃ হৃদয় রহমান (২১) ও মফিজুর রহমানের মোঃ হৃদয় হোসেন (২৩) কে গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
পুলিশ বলছে, চোরচক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আরও তথ্য যাচাই করা হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
২৭ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
২ ঘন্টা আগে