সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ‘বিশ্ব বই দিবস’ উদযাপন
আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে ‘বিশ্ব বই দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে নিমগ্ন পাঠাগারের উদ্যোগে বৃহস্পতিবার ২৩ এপ্রিল বিকেলে এক প্রাণবন্ত মজলিসের আয়োজন করা হয়।
মজলিসে উপস্থিত পাঠক ও সুধীজনেরা বইকে ঘিরে তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতিচারণা, পাঠাভ্যাসের গুরুত্ব ও উপকারিতা, এবং দিবসটির তাৎপর্য ও উদ্দেশ্য নিয়ে সমৃদ্ধ আলোচনা করেন। আলোচনায় বইকে জ্ঞানার্জন, মানসিক বিকাশ ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে তুলে ধরা হয়।
শহরের আনন্দধাম এলাকার কুমার নদের তীরে মনোরম পরিবেশে অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন— ইমদাদুল হক, শাহ হাফিজ উদ্দিন, সুলতান মাহমুদ, কাজল আহমেদ, তামিম হোসেন ডালিম, মোঃ ইউনুছ আলী, তাওহিদুজ্জামান রাব্বি, নাদিউজ্জামান রিজভী, মোঃ ইফতেখার হোসাইন মাহের, সংগ্রাম মিয়া, বেলায়েত হোসেন বিপু, মোঃ সালাউদ্দীন, মুহাম্মদ মাহফুজ, শারজিল হাসান, মুনশি মুহাম্মদ আব্দুল্লাহ, তামজিদ হাসান আবির, মুশফিক তরফদার ও মোহাম্মদ আলী।
উল্লেখ্য, বিশ্ব বই দিবসের মূল ধারণাটি আসে স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে। তিনি তার ভাবগুরু ১৬১৬ সালের ২৩ এপ্রিল মৃত্যু বরণকারী বিখ্যাত লেখক মিগেল দে থের্ভান্তেসের মৃত্যু দিনটি স্মরণীয় করে রাখতে ১৯২৩ সাল থেকে উক্ত দিবসটি বই দিবস হিসাবে পালন করা শুরু করেন। ইউনেস্কো ১৯৯৫ সালে দিনটিকে বিশ্ব বই দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং পালন করতে শুরু করে। সে থেকেই বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
দিবসটিতে বইপড়ার অভ্যাস গড়ে তোলা, বইয়ের কপিরাইট সংরক্ষণ এবং বইয়ের গুরুত্ব সম্পর্কে মানুষকে আরও সচেতন করার প্রতি জোর দেওয়া হয়ে থাকে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
১ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা
৭ ঘন্টা আগে