আলমডাঙ্গায় আনসার-ভিডিপি সদস্যদের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় আনসার-ভিডিপি সদস্যদের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্তরে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে আলমডাঙ্গা উপজেলার মোট ১১২টি ভোটকেন্দ্রে সেকশন কমান্ডার, সহকারী সেকশন কমান্ডার এবং আনসার-ভিডিপি সদস্য-সদস্যাসহ মোট ১ হাজার ৪শ ৫৬ জন দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী ব্রিফিংয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহার খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।
এসময় তিনি বলেন, নির্বাচন দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, নির্বাচনের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং নির্বাচন কমিশনের সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রকার অবহেলা বা পক্ষপাতিত্ব নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই সকলকে কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।
নির্বাচনী ব্রিফিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাঈল। এসময় তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটকেন্দ ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার সদস্যরা সমন্বিতভাবে কাজ করবে। এছাড়া ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র্যাব টহলে থাকবে।
তিনি আরও বলেন, ভোটারদের নিরাপত্তা, কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করাই আমাদের মূল লক্ষ্য। দায়িত্ব পালনের সময় সবাইকে ধৈর্যশীল ও সতর্ক থাকতে হবে। নির্বাচন কমিশনের আচরণবিধি ও নির্দেশনা মেনে দায়িত্ব পালন করলে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মাজিদুল হক, কমান্ডার মাহাফিজুর রহমান, পিসি উপজেলা নির্বাহী অফিসার গার্ড পল্টু রায়।
ব্রিফিং শেষে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নির্বাচনকালীন করণীয়, কেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টন, নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত
৩ সপ্তাহ আগে
আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন : সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক আলা উদ্দিন ও কোষাধ্যক্ষ বেলাল হুসাইন
৩ সপ্তাহ আগে
আলমডাঙ্গা বণিক সমিতির ভোটযুদ্ধে ৮টি পদের বিপরীতে লড়ছেন ২০ প্রার্থী: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ জন
৩ সপ্তাহ আগে