লগইন
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৭ জানুয়ারী, ২০২৬ | ০৯:০৪ রাত ৬১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কৃ‌ষি | আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ

ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসলের আবাদ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। তিনি বলেন, তেলবীজ চাষে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতির ওপরও চাপ কমবে।


২০২৫-২৬ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী উপলক্ষে গতকাল (২৭ জানুয়ারি) বিকেলে আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা মাঠ এলাকায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


শীতের বিকেলে দিগন্তজুড়ে ছড়িয়ে থাকা সরষে ক্ষেতের হলুদ আভায় মুখর হয়ে ওঠে নতিডাঙ্গা মাঠ। গ্রামের প্রকৃতির বুকেই আয়োজন করা হয় মাঠ দিবসের অনুষ্ঠান। কৃষকদের চোখে-মুখে ছিল আগ্রহ আর আশার ঝিলিক।


অনুষ্ঠানের আয়োজন করে আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আমদানিনির্ভর সয়াবিন তেলের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষ বেশি ভোগান্তিতে পড়ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সহজ উপায় হলো দেশীয়ভাবে তেলজাতীয় ফসল উৎপাদন বাড়ানো।


তিনি আরও বলেন, আমরা প্রতিদিন যে তেল ব্যবহার করি, তার গুণগত মান নিয়েও আমাদের সচেতন হতে হবে। অতিরিক্ত পরিশোধিত সয়াবিন তেল দীর্ঘদিন ব্যবহারে হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে সরিষার তেল প্রাকৃতিক ও পুষ্টিগুণে ভরপুর, যা শরীরের জন্য তুলনামূলকভাবে উপকারী।


কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন,

“সরিষা চাষ করলে নিজের পরিবারের তেলের চাহিদা যেমন মেটানো যাবে, তেমনি বাজারে ভালো দামে বিক্রি করেও লাভবান হওয়া সম্ভব। সরকার কৃষকের পাশে আছে। উন্নত জাতের বীজ, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে সরিষা উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ কাজ করছে।”


উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম।


তিনি বলেন,দেশে ভোজ্যতেলের চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। দেশে উৎপাদিত তেলের মধ্যে সরিষা শীর্ষে রয়েছে। বোরো ও আমন চাষের মাঝের সময়ে অনেক জমি পতিত থাকে। এসব জমি কাজে লাগিয়ে তেলবীজ উৎপাদন বাড়াতে সরকার রোডম্যাপ বাস্তবায়ন করছে।


বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অফিসার হাসান আলী।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ। সভাপতির বক্তব্যে তিনি বলেন,

“ভোজ্যতেল আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, যা দেশের রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করে। কৃষকদের সচেতন করতে পারলে দেশীয় জাতের সরষা ব্যবহার করেই তেলের উৎপাদন বাড়ানো সম্ভব।


তিনি আরও বলেন,

“স্বল্প জীবনকাল সম্পন্ন বারি-১৪ ও বিনা সরিষা-১১ হেক্টরপ্রতি ২ টনের বেশি ফলন দেয়। সরিষা কাটার পর একই জমিতে বোরো ধান চাষ করা যায়। এতে দুই ফসলি জমিতে বছরে তিনটি ফসল উৎপাদন সম্ভব হয়।


তিনি জানান,চলতি মৌসুমে আলমডাঙ্গায় সরষা আবাদে লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪০৫ হেক্টর। কৃষকদের আগ্রহে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জিত হয়েছে ২ হাজার ৫৪৩ হেক্টর জমি।


মাঠ দিবস ও আলোচনা সভায় স্থানীয় প্রায় ৭০ জন কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী এবং কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সরষের হলুদ মাঠের মাঝে আয়োজিত এই মাঠ দিবস কৃষকদের মধ্যে তেলজাতীয় ফসল চাষে নতুন আশার আলো জ্বালিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১১ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩৯ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪০ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।