আলমডাঙ্গায় আইফোন কিনে না দেওয়ায় অভিমানে স্কুলছাত্রের বিষপানে মৃত্যু
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় আইফোন কিনে না দেওয়ায় অভিমানে স্কুলছাত্রের বিষপানে মৃত্যু
আলমডাঙ্গায় আইফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে বিষপানে আশিকুর রহমান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আশিকুর রহমান উপজেলার বেগুয়াখালি চরপাড়া গ্রামের দিনমজুর কৃষক চুন্নু রহমানের ছেলে। সে স্থানীয় জে.সি.বি. মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, কয়েকদিন ধরে আশিকুর বাবা-মায়ের কাছে আইফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরছিল। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তার মা-বাবা আইফোন কিনে দিতে পারেননি। এতে অভিমান করে সোমবার নিজের ব্যবহৃত স্মার্টফোনটিও ভেঙে ফেলে আশিকুর। পরে মঙ্গলবার বিকেলে বাবা-মায়ের ওপর অভিমান করে সে বিষপান করে।
বিষপানের বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৬টার দিকে আশিকুরের মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং বিনাময়না তদন্তে মরদেহ দাফনের হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৩৫ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
২ ঘন্টা আগে