আলমডাঙ্গায় বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি প্রকল্প ২০২৬“র প্রসপেক্টাস উদ্বোধন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি প্রকল্প ২০২৬“র প্রসপেক্টাস উদ্বোধন
আলমডাঙ্গায় বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি প্রকল্প ২০২৬“র প্রসপেক্টাস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি সংলগ্ন আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আফিয়া নূর বৃত্তি প্রকল্প ২০২৬“র প্রসপেক্টাস উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে অভিভাবকদের হাতে প্রসপেক্টাস তুলে দিয়ে উদ্বোধন করা হয়।
আফিয়া নূর ফাউন্ডেশন ট্যালেন্টপল, প্রথম গ্রেড, সাধারন গ্রেড ও বিশেষ বৃত্তির ব্যবস্থা করেছে। ১ম থেকে ৩য় শ্রেনী, চতুর্থ থেকে ৬ষ্ঠ শ্রেনি, ৭ শ্রেনী থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হবে। আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি পরীক্ষার জন্য (www.acs-edu.com/anf ) ওয়েবসাইটে প্রবেশ করে ও অফলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবে এবং বিস্তারিত অনলাইনে তথ্য পাওয়া যাবে। অনলাইনে ফি জমা দেওয়া যাবে।
মতবিনিময় সভায় আফিয়া নূর ফাউন্ডেশনের সদস্য সচিব ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফিয়া নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্টপোষক নূর মোহাম্মদ হুসাইন টিপু। বিশেষ অতিথি ছিলেন আফিয়া নূর ফাউন্ডেশনের কার্যকরী সদস্য শামীম রেজা, শরিফুল ইসলাম পিন্টু, হাফেজ সজিব আহমেদ, গোলাম মোক্তাদির, আল আরাফা (প্রাঃ) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম, কাজী আব্দুস সালাম, প্রমুখ।
উল্লেখ্য, চার বছর বয়সী আফিয়া নূর ছিলেন শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপুর দুই সন্তানের মধ্যে ছোট। আফিয়া নূর ছিল পরিবারের সকলের আদরের। ২০২৩ সালের ২৯ নভেম্বর দুপুরে বাড়ির পাশে একটি দুর্ঘটনা মারা যায় আফিয়া নূর। আফিয়া নূরের নামেই তার পিতায় শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু আফিয়া নূর ফাউন্ডেশন করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৩ ঘন্টা আগে