লগইন
আলমডাঙ্গায় ৪১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেফতার : পলাতক ৫ জনসহ অজ্ঞাত ৮-৯ জনের বিরুদ্ধে মামলা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ আগস্ট, ২০২৬ | ০৭:৪৭ সকাল ৪৮৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ৪১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেফতার : পলাতক ৫ জনসহ অজ্ঞাত ৮-৯ জনের বিরুদ্ধে মামলা

আলমডাঙ্গার গড়চাপড়া গ্রাম মাঝেরপাড়ায় মাদকবিরোধী অভিযান চা‌লি‌য়ে ৪১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিলুফা খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন নামীয় আসামিসহ ৮-৯ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক নির্দেশনায় জেলা জুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই মানিক কুমার শিকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার গড়চাপড়া গ্রা‌মের মাঝেরপাড়ায় সোহাগ আলীর বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে সোহাগ আলীর বাড়ি থেকে ৪১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সোহাগ আলীর স্ত্রী‌ নিলুফা খাতুন (৩৫)কে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, এ মাদক ব্যবসার সঙ্গে মামলার এজাহারভুক্ত আরও পাঁচজন পলাতক আসামি ছাড়াও ৮ থেকে ৯ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক এবং মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতা ও সহযোগিতাকারীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ মিনিট আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩৩ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

৩ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।