আলমডাঙ্গায় ৪ বছরের সাজাসহ ২৭ মামলার আসামি পিয়াল মাহমুদ সাদ্দাম গ্রেফতার : দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ৪ বছরের সাজাসহ ২৭ মামলার আসামি পিয়াল মাহমুদ সাদ্দাম গ্রেফতার : দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার
আলমডাঙ্গায় পুলিশ অভিযান চালিয়ে ৪ বছরের সাজাসহ ২৭ মামলার আসামি পিয়াল মাহমুদ সাদ্দামকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও ডাকাতিসহ ২৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে একটি মামলায় চার বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত। তাকে আটকের পর তার নিকট থেকে ২০৩ পিস টাপেন্টাডল এবং কামালপুর এলাকায় তাঁর গোডাউন থেকে চাইনিজ কুড়াল, চাপাতি, রামদাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে মিয়াপাড়ার এলাকা থেকে আলমডাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে বাড়ি থেকে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে তাড়িয়ে হোন্ডা মটরসের পিছন এলাকা থেকে গ্রেফতার করে। তার নিকট থেকে ২০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। তাকে গ্রেফতারের পর তার দেওয়ার তথ্যের ভিত্তিতে কামালপুর এলাকায় তাঁর গোডাউনে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, পিয়াল মাহমুদ সাদ্দামে নামে ৪ বছরের একটি সাজা পরোয়ানা আছে। সে ওই মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি পালিয়ে বেড়াচ্ছিল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আলমডাঙ্গাসহ বিভিন্ন থানায় ২৭টি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৫২ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
২ ঘন্টা আগে