লগইন
আলমডাঙ্গায় ১৫০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৮ এপ্রিল, ২০২৬ | ০৪:৫৭ সকাল ৪২৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় ১৫০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

​ চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আব্বাস শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। সোমবার বিকেলে আলমডাঙ্গার গড়চাপড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মানিক কুমার শিকদার ও সঙ্গীয় ফোর্স ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের ঈদগাহ মোড়ে মোঃ আব্দুল মান্নান এর মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে আব্বাস শেখকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আব্বাস শেখ আলমডাঙ্গা জেহালা (অঘরনাথপাড়া) গ্রামের মো. সাজ্জাদ শেখের ছেলে। এ সময় তার নিকট থেকে ১৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১,৭৯০ টাকা উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এই মাদক কারবারের পেছনে আরও ৩ জন সহযোগী ও পৃষ্ঠপোষক জড়িত রয়েছে, যারা বর্তমানে পলাতক। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

২৮ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২৯ মিনিট আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩০ মিনিট আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪০ মিনিট আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৩ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৩ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৬ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৭ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।