লগইন
আলমডাঙ্গায় ১০ বছর বয়সী এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বখাটে যুবককে গণধোলাই
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০১ এপ্রিল, ২০২৬ | ০৫:৪৭ বিকাল ৬২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ১০ বছর বয়সী এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বখাটে যুবককে গণধোলাই

আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে যশোরের এক বখাটে যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (১ এপ্রিল) সকালে খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনটি আলমডাঙ্গা স্টেশন অতিক্রমের পরপরই এ ঘটনা ঘটে।


জানা গেছে, যশোর জেলার রাজারহাট এলাকার মৃত এলাহী বক্সের ছেলে সবুজ সর্দার (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।


ভুক্তভোগী শিশুটি যশোর রেলওয়ে স্টেশন সংলগ্ন বস্তিতে বসবাস করে। তার মা অন্যত্র বিবাহিত হয়ে চলে যাওয়ায় এবং বাবা নাসির উদ্দিন পুনরায় বিয়ে করায় সৎমায়ের সংসারেই তার বেড়ে ওঠা।


ঘটনার দিন সকালে শিশুটি যশোর স্টেশন থেকে কপোতাক্ষ ট্রেনে উঠে আলমডাঙ্গা স্টেশনে নামে। একই ট্রেনে আসা সবুজ সর্দার শিশুটির সঙ্গে সখ্য গড়ে তুলে তাকে চিপস কিনে দেয় এবং পরে সিঙ্গাড়া কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে রেললাইন ধরে ফাঁকা স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে।


এসময় স্থানীয় লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে যুবকের কাছে বিষয়টি জানতে চাইলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে।


এতে জনতার সন্দেহ আরও ঘনীভূত হয় এবং তারা ধাওয়া দিয়ে তাকে আটক করে উত্তম-মাধ্যম দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে।


পরে পুলিশ তাদেরকে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করে। রেলওয়ে পুলিশ জানায়, শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তার সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক বখাটে যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত পুলিশের হস্তক্ষেপ এবং শিশুটিকে নিরাপদে উদ্ধারের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

]

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৫৫ মিনিট আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

৩ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।