লগইন
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে কুষ্টিয়া মিরপুরের ভ্যানচালকের মৃত্যু
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৩ নভেম্বর, ২০২৬ | ০৭:১৯ বিকাল ১০৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে কুষ্টিয়া মিরপুরের ভ্যানচালকের মৃত্যু

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়ায় ইনতাজ আলী (৫২) নামে কুষ্টিয়া মিরপুরের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে ভাংবাড়ীয়া ফেরিঘাট সড়কের বকুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে নিহতের পরিচয় শনাক্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইনতাজ আলী ভাংবাড়ীয়া সেতুর বামানগর দিক থেকে ভ্যান চালিয়ে ভাংবাড়ীয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ফেরিঘাটপাড়ায় বকুলের বাড়ির সামনে পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং ও বাবাগো বলে জোরে চিৎকার দিয়ে ভ্যান থেকে রাস্তায় পড়ে যায়। এ সময় পাশের বাড়ির কয়েকজন মহিলা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে বকুলের বাড়ির ভিতরে নিয়ে তাঁর মাথায় পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, ভ্যানের নিয়ন্ত্রণ হারানোর আগেই তিনি স্ট্রোক করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ইনতাজ আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত দবির সাধুর মেজো ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও সংসারের প্রয়োজনে জীবিকার তাগিদে ভ্যান চালিয়ে উপার্জন করতেন। গতকাল রোববার সকাল ১০ টায় বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়েছিলেন তিনি। তাঁর দুই ছেলে রয়েছে।

সংসারের অভাব-অনটন ও সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার তাগিদে অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন জীবিকার সন্ধানে বের হতেন ইনতাজ আলী। কিন্তু রবিবার বের হওয়াই যে তাঁর জীবনের শেষ যাত্রা হবে, তা কেউ ভাবতে পারেননি। তাঁর আকস্মিক মৃত্যুতে দুই সন্তান বাবার স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত হলো। পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এ বিষয়ে হাটবোয়ালিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই মনির বলেন, “এটি একটি দুর্ঘটনা। ভ্যানের বডিতে ইনতাজ, বড়বাড়িয়া লেখা ছিল। এই সুত্র ধরে কুষ্টিয়া মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ করে নিহতের পরিচয় নিশ্চিত হই। সন্ধ্যায় নিহতের দুই ভাই ও পরিবারের সদস্যরা ঘটনাস্হলে এসে মরদেহ সনাক্ত করেন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি ) মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২৫ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২৬ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৪ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।