লগইন
আলমডাঙ্গার স্বপ্ন সুপার শপে মেয়াদোত্তীর্ণ পানিতে ক্ষোভ, অভিযানে প্রশাসনের কড়া হুঁশিয়ারি
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৮ এপ্রিল, ২০২৬ | ১২:২৫ দুপুর ৪৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার স্বপ্ন সুপার শপে মেয়াদোত্তীর্ণ পানিতে ক্ষোভ, অভিযানে প্রশাসনের কড়া হুঁশিয়ারি

আলমডাঙ্গা পৌর শহরের ব্যস্ত হাইরোডে অবস্থিত স্বপ্ন সুপার শপে মেয়াদোত্তীর্ণ বোতলজাত পানি বিক্রির অভিযোগে জনমনে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ ও আতঙ্ক।


ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। ভুক্তভোগী রাজা আহম্মেদ, পেশায় একজন মোবাইল ব্যবসায়ী, রাত ৮টার দিকে ওই সুপারশপ থেকে একটি পানির বোতল কিনে নেন। কিন্তু তৃষ্ণা মেটানোর আগে চোখে পড়ে বোতলের গায়ে লেখা মেয়াদ—যা প্রায় এক মাস আগেই শেষ হয়ে গেছে।


সন্দেহ আরও ঘনীভূত হয় যখন তিনি আবার দোকানে ফিরে গিয়ে একাধিক বোতল পরীক্ষা করেন। তার দাবি, সেখানে থাকা বেশ কয়েকটি বোতলেই এক থেকে দুই মাস আগের মেয়াদোত্তীর্ণ হওয়ার তথ্য পাওয়া যায়। প্রশ্ন জাগে—এটা কি নিছক ভুল, নাকি দীর্ঘদিনের অবহেলার চিহ্ন?


খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে শুরু হয় ক্ষোভের বিস্ফোরণ। তাদের ভাষায়, “খাবার আর পানির মতো সংবেদনশীল পণ্যে এমন গাফিলতি মানে মানুষের জীবন নিয়ে খেলা।” অনেকেই বলেন, “ স্বপ্ন নামের সুপার শপে যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?


অভিযোগের বিষয়ে স্বপ্ন সুপার শপের অপারেশন ম্যানেজার মাহবুব রহমান এটিকে ‘ভুলবশত’ মন্তব্য করে উৎ্ররে যেতে চান ঘোরতর অপরাধ। তবে স্থানীয়দের পাল্টা প্রশ্ন—এই ‘ভুল’ কি একদিনের, নাকি বহুদিনের চর্চা?


এদিকে, অভিযোগের ভিত্তিতে সোমবার (৬ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোঃ ছফিউল্লাহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। তবে অভিযানে সরাসরি মেয়াদোত্তীর্ণ পণ্যের উপস্থিতি পাওয়া যায়নি—যা নিয়ে নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে স্থানীয়দের মনে।


অভিযানের আগের রাতেই দোকান থেকে পানির বোতলসহ অন্যান্য মেয়াদোত্তীর্ণ পণ্য সরিয়ে ফেলার অভিযোগও উঠেছে।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভবিষ্যতে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ঘটনার পর শহরবাসীর একটাই দাবি—শুধু সতর্কবার্তা নয়, প্রয়োজন নিয়মিত নজরদারি ও দৃশ্যমান শাস্তি। কারণ, বোতলের ভেতরে পানি থাকলেও, বিশ্বাস যদি ফুরিয়ে যায়—তাহলে সেই স্বচ্ছতাও আর নিরাপদ থাকে না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।